রাশিয়ার গভীরে গ্যাস স্থাপনায় হামলা ইউক্রেনের

রাশিয়ার ওরেনবুর্গ অঞ্চলের গ্যাস স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সীমান্ত থেকে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত এই অঞ্চলে হামলা চালানো হয়েছে। রাশিয়ার সাম্প্রতিক আক্রমণের জবাবে এ হামলা করা হয়েছে বলে দাবি তার। খবর আল-জাজিরার।  মঙ্গলবার রাতে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, “রাশিয়ার হামলার জবাবে ইউক্রেন সমানভাবে প্রতিক্রিয়া জানাবে বলে আগেই জানিয়েছিল।” রাশিয়ার ওরেনবুর্গ অঞ্চল বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্রের আবাসস্থল। সেখানে থাকা শিল্প অবকাঠামো দেশটির সামরিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। ওরেনবুর্গের গভর্নর ইভজেনি সোলন্টসেভ দাবি করেছেন, অঞ্চলের আকাশে ইউক্রেনের ৯টি ড্রোন প্রতিহত করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষে একটি আবাসিক ভবন, একটি স্কুল ও একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এর কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাতভর হামলা চালায় রাশিয়া। ওই হামলায় অন্তত ছয়জন নিহত হন। এই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

রাশিয়ার গভীরে গ্যাস স্থাপনায় হামলা ইউক্রেনের

রাশিয়ার ওরেনবুর্গ অঞ্চলের গ্যাস স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সীমান্ত থেকে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত এই অঞ্চলে হামলা চালানো হয়েছে। রাশিয়ার সাম্প্রতিক আক্রমণের জবাবে এ হামলা করা হয়েছে বলে দাবি তার। খবর আল-জাজিরার। 

মঙ্গলবার রাতে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, “রাশিয়ার হামলার জবাবে ইউক্রেন সমানভাবে প্রতিক্রিয়া জানাবে বলে আগেই জানিয়েছিল।”

রাশিয়ার ওরেনবুর্গ অঞ্চল বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্রের আবাসস্থল। সেখানে থাকা শিল্প অবকাঠামো দেশটির সামরিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

ওরেনবুর্গের গভর্নর ইভজেনি সোলন্টসেভ দাবি করেছেন, অঞ্চলের আকাশে ইউক্রেনের ৯টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষে একটি আবাসিক ভবন, একটি স্কুল ও একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এর কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাতভর হামলা চালায় রাশিয়া। ওই হামলায় অন্তত ছয়জন নিহত হন।

এই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া তিন দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই।

রাশিয়ার ‘ভিক্টরি ডে’ উদ্‌যাপন উপলক্ষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। দিবসটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় স্মরণে পালন করা হয়।

ইউক্রেন জানিয়েছে, কিয়েভ যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল, তবে মস্কো তা প্রত্যাখ্যান করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow