রাশিয়া ও ইরানের ৩ সশস্ত্র সংগঠনকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-কে (আইআরজিসি) জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাজ্য। এ সিদ্ধান্ত কার্যকর হলে সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। সোমবার (১৩ জুলাই) বার্তা সংস্থা আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ সরকার জানিয়েছে, ইরান-সংশ্লিষ্ট আরও একটি সংগঠন ইসলামিক মুভমেন্ট অফ কম্প্যানিয়ন্স অফ দ্য রাইট-কেও একই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। সংগঠনটির বিরুদ্ধে ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায়কে লক্ষ্য করে সাতটি হামলার দায় স্বীকারের অভিযোগ রয়েছে। এছাড়াও রুশ সামরিক গোয়েন্দা সংস্থার আন্তর্জাতিক শাখা রাশিয়ান ফেডারেশন ভলান্টিয়ার কর্পস (জিআরইউ)-কেও নিষিদ্ধ করা হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সমস্ত প্রমাণ সতর্কতার সাথে বিবেচনা করার পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, এই সংস্থাগুলোর প্রত্যেকটিই বিদেশি শক্তির হুমকিমূলক কার্যকলাপে জড়িত এবং যুক্তরাজ্যের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার জন্য প্রত্যেকটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা আবশ্যক। নতুন আইনের আওতায় স্বরাষ্ট্র স
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-কে (আইআরজিসি) জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাজ্য। এ সিদ্ধান্ত কার্যকর হলে সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।
সোমবার (১৩ জুলাই) বার্তা সংস্থা আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিটিশ সরকার জানিয়েছে, ইরান-সংশ্লিষ্ট আরও একটি সংগঠন ইসলামিক মুভমেন্ট অফ কম্প্যানিয়ন্স অফ দ্য রাইট-কেও একই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। সংগঠনটির বিরুদ্ধে ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায়কে লক্ষ্য করে সাতটি হামলার দায় স্বীকারের অভিযোগ রয়েছে।
এছাড়াও রুশ সামরিক গোয়েন্দা সংস্থার আন্তর্জাতিক শাখা রাশিয়ান ফেডারেশন ভলান্টিয়ার কর্পস (জিআরইউ)-কেও নিষিদ্ধ করা হবে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সমস্ত প্রমাণ সতর্কতার সাথে বিবেচনা করার পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, এই সংস্থাগুলোর প্রত্যেকটিই বিদেশি শক্তির হুমকিমূলক কার্যকলাপে জড়িত এবং যুক্তরাজ্যের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার জন্য প্রত্যেকটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা আবশ্যক।
নতুন আইনের আওতায় স্বরাষ্ট্র সচিব বিদেশি রাষ্ট্র-সমর্থিত সংগঠনকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে ঘোষণা করার ক্ষমতা পাবেন। এই আইনে তালিকাভুক্ত কোনো সংগঠনকে সমর্থন করা, সহায়তা দেওয়া বা তাদের কাছ থেকে কোনো ধরনের সুবিধা গ্রহণ করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে।
What's Your Reaction?