রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় বজলুর রহমান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ঝিল্লির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বজলুর রহমান উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের মৃত গুদোর মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আসরের নামাজ আদায় শেষে বজলুর রহমান মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় সোনামসজিদগামী একটি দ্রুতগতির অজ্ঞাত মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই মোটরসাইকেলটি চালকসহ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘাতক মোটরসাইকেলটি ও চালককে শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।