রায়েরবাজারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজধানীর রায়ের বাজারে বিষপানে সৌরভ হালদার (২৫) নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়তেন। শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বোন সনজিদা হালদার জানান, তারা থাকেন রায়ের বাজার এলাকার একটি ভাড়া বাসায়। বাসায় বিকালে সবার অগোচরে বিষাক্ত কোনো তরল পদার্থ পান করে তার ভাই। পরে দেখতে পেয়ে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে জানান। তিনি আরও বলেন, কী কারণে সৌরভ এ ঘটনা ঘটিয়েছে সেটি কারও জানা নেই। তবে প্রেম সংক্রান্ত কোনো কারণে হতে পারে। তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার ভিমরুল গ্রামে। বাবার নাম অমল হালদার। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

রায়েরবাজারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজধানীর রায়ের বাজারে বিষপানে সৌরভ হালদার (২৫) নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়তেন।

শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার বোন সনজিদা হালদার জানান, তারা থাকেন রায়ের বাজার এলাকার একটি ভাড়া বাসায়। বাসায় বিকালে সবার অগোচরে বিষাক্ত কোনো তরল পদার্থ পান করে তার ভাই। পরে দেখতে পেয়ে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে জানান।

তিনি আরও বলেন, কী কারণে সৌরভ এ ঘটনা ঘটিয়েছে সেটি কারও জানা নেই। তবে প্রেম সংক্রান্ত কোনো কারণে হতে পারে। তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার ভিমরুল গ্রামে। বাবার নাম অমল হালদার।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow