রুয়েটে আড়াই হাজার বৃক্ষরোপণের ঘোষণা উপাচার্যের
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন করে আড়াই হাজার বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। রুয়েট ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বুধবার (১ জুলাই) রুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি কাঠবাদাম গাছের চারা রোপণের মধ্য দিয়ে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য। এ সময় উপাচার্য রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে উপহার হিসেবে একটি গাছের চারা তুলে দেন। উপাচার্য বলেন, পরিবেশের সুরক্ষায় প্রধানমন্ত্রী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ গ্রহণ করেছেন, তারই অংশ হিসেবে রুয়েটে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। বৃক্ষরোপণে সরকারের যে লক্ষ্যমাত্রা, তা পূরণের জন্য রাসিকসহ সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে রুয়েট কাজ করছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুয়েটের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট ও প্রতিনিধি, ছাত্র-কল্যাণ দপ্তরের পরিচালক ও প্রতিনিধি, দপ্তর প্রধান, বিভিন্ন বিভাগের বিভাগী
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন করে আড়াই হাজার বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। রুয়েট ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বুধবার (১ জুলাই) রুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি কাঠবাদাম গাছের চারা রোপণের মধ্য দিয়ে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য। এ সময় উপাচার্য রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে উপহার হিসেবে একটি গাছের চারা তুলে দেন।
উপাচার্য বলেন, পরিবেশের সুরক্ষায় প্রধানমন্ত্রী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ গ্রহণ করেছেন, তারই অংশ হিসেবে রুয়েটে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। বৃক্ষরোপণে সরকারের যে লক্ষ্যমাত্রা, তা পূরণের জন্য রাসিকসহ সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে রুয়েট কাজ করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুয়েটের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট ও প্রতিনিধি, ছাত্র-কল্যাণ দপ্তরের পরিচালক ও প্রতিনিধি, দপ্তর প্রধান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ বক্তরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি টেকসই ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন নির্ধারিত স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক বাস্তবায়ন করা হয়।
উপস্থিত সকলেই এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তাদের প্রত্যাশা, বৃক্ষরোপণ কর্মসূচি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তোলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও টেকসই পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
What's Your Reaction?