রূপগঞ্জে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সরকারি অনুদান প্রদান

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সরকারি অর্থ, চেক ও চাল বিতরণ করা হয়েছে।  রোববার (২৮ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সরকারি বরাদ্দের চেক, অর্থ ও চাল তুলে দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, মসজিদের অবকাঠামো নির্মাণ ও সংস্কারসহ জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের জন্য সরকারি অনুদান প্রদান করা হয়। এছাড়াও অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেন তিনি। মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, রূপগঞ্জের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের অবকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব

রূপগঞ্জে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সরকারি অনুদান প্রদান
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সরকারি অর্থ, চেক ও চাল বিতরণ করা হয়েছে।  রোববার (২৮ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সরকারি বরাদ্দের চেক, অর্থ ও চাল তুলে দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, মসজিদের অবকাঠামো নির্মাণ ও সংস্কারসহ জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের জন্য সরকারি অনুদান প্রদান করা হয়। এছাড়াও অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেন তিনি। মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, রূপগঞ্জের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের অবকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সরকারের এ ধরনের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে স্বাগত জানিয়ে রূপগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow