রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যান্তরে এটোমটেক এনার্গো কোম্পানির কার্যালয় হতে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও প্রকল্প সূত্র জানায়, দোরোখিন সের্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন এটোমটেক এনার্গো কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান। ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শেখ মহসীন/এএইচ/জেআইএম

রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যান্তরে এটোমটেক এনার্গো কোম্পানির কার্যালয় হতে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রকল্প সূত্র জানায়, দোরোখিন সের্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন এটোমটেক এনার্গো কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শেখ মহসীন/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow