রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের (৭০) মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে শুক্রবার (১০ জুলাই) সকাল পর্যন্ত নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, দ্বীন ইসলাম (২৬), রিফাত মিয়া (২০), বিল্লাল মিয়া (২৫), সাকিব মিয়া (২৩) ও ইলিয়াছ মিয়া (৩৫)। তাদের মধ্যে বিল্লাল, সাকিব ও ইলিয়াছকে মেথিকান্দা রেলওয়ে স্টেশন এলাকা থেকে এবং দ্বীন ইসলাম ও রিফাত মিয়াকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ সূত্র জানায়, মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী ববি বেগমের ঘটনা দেশের মানুষের মনে নাড়া দিয়েছে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় মামলা হওয়ার পর থেকে আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত ছিল। ঘটনাস্থল ও আশপাশের কিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। এরপর থেকে ভৈরব রেলওয়ে থানা পুলিশ, নরসিংদীর র‌্যাব-১১ ও রেলওয়ে গোয়েন্দা শাখা (ডিবি) অভিয

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের (৭০) মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে শুক্রবার (১০ জুলাই) সকাল পর্যন্ত নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দ্বীন ইসলাম (২৬), রিফাত মিয়া (২০), বিল্লাল মিয়া (২৫), সাকিব মিয়া (২৩) ও ইলিয়াছ মিয়া (৩৫)। তাদের মধ্যে বিল্লাল, সাকিব ও ইলিয়াছকে মেথিকান্দা রেলওয়ে স্টেশন এলাকা থেকে এবং দ্বীন ইসলাম ও রিফাত মিয়াকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে।

রেলওয়ে পুলিশ সূত্র জানায়, মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী ববি বেগমের ঘটনা দেশের মানুষের মনে নাড়া দিয়েছে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় মামলা হওয়ার পর থেকে আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত ছিল। ঘটনাস্থল ও আশপাশের কিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। এরপর থেকে ভৈরব রেলওয়ে থানা পুলিশ, নরসিংদীর র‌্যাব-১১ ও রেলওয়ে গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে নামে। বিকেলে মেথিকান্দা স্টেশন এলাকা থেকে তিনজন ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত ৪ জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্ত মেথিকান্দা রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের ওপর নির্মম হামলা চালানো হয়। এ সময় তাকে মারধর করে দীর্ঘদিনের কষ্টার্জিত ও সঞ্চিত প্রায় ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়।

এরপর কিছুটা সুস্থ থাকলেও মঙ্গলবার (৭ জুলাই) রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে রেফার্ড করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

পরদিন বুধবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে ববির লাশ স্টেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ। রাত ১০টায় স্টেশনের প্রবেশমুখে খোলা চত্বরে জানাজা শেষে স্টেশনসংলগ্ন একটি সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ (পিপিএম) বলেন, গ্রেপ্তারকৃত পাঁচজনকে আদালতে সোপর্দ করে সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। তাদের গ্রেপ্তার করতে পুলিশ নাওয়া-খাওয়া ছেড়ে দিয়ে মাঠে কাজ শুরু করে। অবশেষে সবার সহযোগিতায় আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow