লন্ডনেই কাটছে ঈদ, কেমন আছেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

ঢাকাই সিনেমায় তিনি ক্যারিয়ারটা শুরু করেছিলেন সাদাকালো যুগে। এরপর রঙিন সিনেমায় নায়ক হিসেবে দাপট দেখিয়েছেন। পেয়েছেন কোটি মানুষের ভালোবাসা ও প্রশংসা-স্বীকৃতি। বলছি ইলিয়াস কাঞ্চনের কথা। শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসা নিতে লন্ডনে আছেন তিনি। সেখানেই মেয়ের বাসায় কাটছে ঈদ। অভিনেতার জীবনের এবারের ঈদটা বিষাদ ও বিষন্নতায় পূর্ণ। সম্প্রতি জানা যায়, তার ব্রেনে টিউমার ধরা পড়েছে। এরপর খবর আসে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমিয়েছেন তিনি। সেখানে হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। গত আগস্টে লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। সেখানে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়, তবে পুরোটা অপসারণ করা সম্ভব হয়নি ঝুঁকির কারণে। এখন তিনি নিচ্ছেন রেডিয়েশন ও কেমোথেরাপি ‘টার্গেট থেরাপি’। তার পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আগামী মে মাসের শেষ পর্যন্ত চলবে তার কেমোথেরাপি। বর্তমানে মেয়ের বাসাতেই রয়েছেন তিনি। ঈদের দিনটা কাটছে তার বিছানাতেই। ইলিয়াস কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম বলেন, ‘গত ২৬ এপ্রিল থেকে আব্বু (ইলিয়াস কাঞ্চন) আমাদের লন্ডনের বাসায় আছেন। এখানে হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার ন

লন্ডনেই কাটছে ঈদ, কেমন আছেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

ঢাকাই সিনেমায় তিনি ক্যারিয়ারটা শুরু করেছিলেন সাদাকালো যুগে। এরপর রঙিন সিনেমায় নায়ক হিসেবে দাপট দেখিয়েছেন। পেয়েছেন কোটি মানুষের ভালোবাসা ও প্রশংসা-স্বীকৃতি। বলছি ইলিয়াস কাঞ্চনের কথা। শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসা নিতে লন্ডনে আছেন তিনি। সেখানেই মেয়ের বাসায় কাটছে ঈদ।

অভিনেতার জীবনের এবারের ঈদটা বিষাদ ও বিষন্নতায় পূর্ণ। সম্প্রতি জানা যায়, তার ব্রেনে টিউমার ধরা পড়েছে। এরপর খবর আসে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমিয়েছেন তিনি। সেখানে হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

গত আগস্টে লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। সেখানে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়, তবে পুরোটা অপসারণ করা সম্ভব হয়নি ঝুঁকির কারণে। এখন তিনি নিচ্ছেন রেডিয়েশন ও কেমোথেরাপি ‘টার্গেট থেরাপি’।

তার পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আগামী মে মাসের শেষ পর্যন্ত চলবে তার কেমোথেরাপি। বর্তমানে মেয়ের বাসাতেই রয়েছেন তিনি। ঈদের দিনটা কাটছে তার বিছানাতেই।

ইলিয়াস কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম বলেন, ‘গত ২৬ এপ্রিল থেকে আব্বু (ইলিয়াস কাঞ্চন) আমাদের লন্ডনের বাসায় আছেন। এখানে হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার নেতৃত্বে তার চিকিৎসা চলছে। গত ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পুরো টিউমার অপসারণ করলে জীবনহানির ঝুঁকি ছিল বলে ডাক্তাররা জানিয়েছেন।’

আরিফুল ইসলাম আরও বলেন, ‘বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। এটিকে তাঁরা টার্গেট থেরাপি বলছেন। থেরাপি শেষে ডাক্তারের পর্যবেক্ষণে বিশ্রামে থাকবেন তিনি। সবাই আব্বুর জন্য দোয়া করবেন।’

এদিকে এও জানা গেছে, টানা চিকিৎসার কারণে ইলিয়াস কাঞ্চন কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার দীর্ঘদিনের সহকর্মী লিটন আরশাদ জাগো নিউজকে বলেন, ‘কথা হয়। তিনি ভিডিও কলে কথা বলেন। দেশের খোঁজ নেন। নিসচার খবর রাখেন। তবে শরীর ও মন তার একটু দুর্বল। অনেকদিন ধরেই চলবে চিকিৎসা। পাশাপাশি তিনি ছিলেন কাজ পাগল মানুষ। ঘরবন্দী হয়ে বলা চলে অসহায় পড়েছেন। শারিরীক অবস্থাও আপ ডাউন হয়। মুডেরও পরিবর্তন হয় ঘন। তবে তিনি সুস্থ হয়ে উঠবেন বলেই প্রত্যাশা আমাদের।’

কবে নাগাদ দেশে ফিরবে জানতে চাইলে তিনি বলেন, ‘তিনি (ইলিয়াস কাঞ্চন) তো চান যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরতে। তবে কিছুটা সময় লাগবে।’

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow