লাইনচ্যুত হয়ে খসে পড়ল ট্রেনের চাকা, ৫ সদস্যের তদন্ত কমিটি

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী স্টেশনে লাইনচ্যুত হয়ে সিল্কসিটি ট্রেনের চাকা খসে পড়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরের দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূইয়াকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।  তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ নাজিব কায়সার, পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) রবিউল ইসলাম (লোকো) শেখ আসিফ আহমেদ, পাকশী বিভাগীয় রেলওয়ের সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) আহমেদ ইশতিয়াক জহর তানিম।  পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণেই সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।   এদিকে সকাল ১০টা ৫৫ মিনিটে শহীদ এম মনসুর আলী স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী আন্ত:নগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ঝ নম্বর বগির একটি চাকা লাইনচ্যুত হয়ে খসে পড়ে। যার ফলে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ হ

লাইনচ্যুত হয়ে খসে পড়ল ট্রেনের চাকা, ৫ সদস্যের তদন্ত কমিটি

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী স্টেশনে লাইনচ্যুত হয়ে সিল্কসিটি ট্রেনের চাকা খসে পড়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরের দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূইয়াকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। 

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ নাজিব কায়সার, পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) রবিউল ইসলাম (লোকো) শেখ আসিফ আহমেদ, পাকশী বিভাগীয় রেলওয়ের সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) আহমেদ ইশতিয়াক জহর তানিম। 

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণেই সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।  

এদিকে সকাল ১০টা ৫৫ মিনিটে শহীদ এম মনসুর আলী স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী আন্ত:নগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ঝ নম্বর বগির একটি চাকা লাইনচ্যুত হয়ে খসে পড়ে। যার ফলে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। 

পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, শহীদ এম মনসুর আলী স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ঝ নম্বর বগির দুটি চাকার সংযোগ থেকে খসে পড়ে যায়। লাইনচ্যুত বগিটি উদ্ধারে আমরা রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ট্রেনটি উদ্ধার করতে অন্তত ৩ ঘণ্টা সময় লাগবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow