লাউয়াছড়ায় অবমুক্ত হলো ১৪ ফুট লম্বা অজগর

মৌলভীবাজারের কমলগঞ্জে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা ১৪ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (৩১ মার্চ) রাতে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করে বন বিভাগ। বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ১৪ ফুট লম্বা এবং ৪০ কেজি ওজনের একটি অজগর সাপ লাউয়াছড়া বন সংলগ্ন ‘হীড বাংলাদেশ’ এলাকার বাসিন্দা মিজান মিয়ার বসতবাড়িতে ঢুকে পড়ে। ঘরে ঢুকে সাপটি মুরগ খাওয়ার চেষ্টা করে। এ সময় বাড়ির বাসিন্দারা সাপটি দেখতে পান। পরে বাড়ির মালিক তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের একটি যৌথ উদ্ধারকারী দল (রেসকিউ টিম) পৌঁছায়। রাত ১২টার দিকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা জানান, সাপটি বেশ বড় এবং সম্পূর্ণ সুস্থ ছিল। বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে রাতেই সাপটিকে লাউয়াছড়ায় জাতীয় উদ্যানের নিরাপদ ও গভীর এলাকায় ছেড়

লাউয়াছড়ায় অবমুক্ত হলো ১৪ ফুট লম্বা অজগর
মৌলভীবাজারের কমলগঞ্জে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা ১৪ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (৩১ মার্চ) রাতে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করে বন বিভাগ। বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ১৪ ফুট লম্বা এবং ৪০ কেজি ওজনের একটি অজগর সাপ লাউয়াছড়া বন সংলগ্ন ‘হীড বাংলাদেশ’ এলাকার বাসিন্দা মিজান মিয়ার বসতবাড়িতে ঢুকে পড়ে। ঘরে ঢুকে সাপটি মুরগ খাওয়ার চেষ্টা করে। এ সময় বাড়ির বাসিন্দারা সাপটি দেখতে পান। পরে বাড়ির মালিক তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের একটি যৌথ উদ্ধারকারী দল (রেসকিউ টিম) পৌঁছায়। রাত ১২টার দিকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা জানান, সাপটি বেশ বড় এবং সম্পূর্ণ সুস্থ ছিল। বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে রাতেই সাপটিকে লাউয়াছড়ায় জাতীয় উদ্যানের নিরাপদ ও গভীর এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow