লালমাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কুমিল্লার লালমাইয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ আয়োজন ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসেন, বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এম জাবের আহমেদ জাবেদ এবং যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ফাইনাল খেলায় বালক বিভাগে কাপোশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। একই বিভাগে দক্ষিণ হাজাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হ

লালমাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কুমিল্লার লালমাইয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ আয়োজন ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসেন, বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এম জাবের আহমেদ জাবেদ এবং যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ফাইনাল খেলায় বালক বিভাগে কাপোশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। একই বিভাগে দক্ষিণ হাজাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হয়। বালিকা বিভাগেও কাপোশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিরোপা জিতে নেয়, যেখানে উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হয়।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এসময় বক্তারা বলেন, প্রাথমিক স্তর থেকেই শিশুদের খেলাধুলায় সম্পৃক্ত করা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত হয়। তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow