লিচুর বিচি গলায় আটকে প্রাণ গেল শিশুর

পাবনার ভাঙ্গুড়ায় লিচুর বিচি গলায় আটকে হোসাইন নামের সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।  হোসাইন হরিহরপুর গ্রামের মাসুদ হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে লিচুর বিচি পড়েছিল। সকালে শিশু হোসাইন উঠানে খেলার সময় লিচুর বিচি কুড়িয়ে মুখে দেয়। সঙ্গে সঙ্গে গলায় বিচি আটকে গেলে ছটফট করতে থাকে সে। পরিবারের সদস্যরা টের পেয়ে বিচি বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরাফাত ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এর আগে সোমবার (১১ মে) সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ীতে ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকায় গলায় লিচুর বিচি আটকে ইয়াসিন মিয়া (১০) নামে এক শিশু মৃত্যু হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow