লেবাননের যোদ্ধাদের নির্মূল করতে নতুন প্রস্তাব দিল ইসরায়েল
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করতে দেশটির সরকারকে যৌথভাবে কাজ করার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনার আগে তিনি এ আহ্বান জানান। খবর আল জাজিরার। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেন, এই সহযোগিতা আমাদের চেয়ে আপনাদের জন্য আরও বেশি প্রয়োজন। এর জন্য নৈতিক দৃঢ়তা ও ঝুঁকি নেওয়ার সাহস দরকার। তবে আপনাদের এবং আমাদের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে এর কোনো বিকল্প নেই। ইসরায়েল ও লেবাননের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এর মধ্যেই বৃহস্পতিবার ওয়াশিংটনে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত শুক্রবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও দক্ষিণ লেবাননে এখনো ইসরায়েলি সেনারা সক্রিয় রয়েছে। গত সপ্তাহে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো হুমকি এলে পূর্ণ শক্তি ব্যবহার করা হবে। গত ২ মার্চ ইরান-সমর্থিত হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ার পর ইসরায়েল লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালায় এবং দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করে। এর আগে বুধবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, তারা
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করতে দেশটির সরকারকে যৌথভাবে কাজ করার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনার আগে তিনি এ আহ্বান জানান। খবর আল জাজিরার।
পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেন, এই সহযোগিতা আমাদের চেয়ে আপনাদের জন্য আরও বেশি প্রয়োজন। এর জন্য নৈতিক দৃঢ়তা ও ঝুঁকি নেওয়ার সাহস দরকার। তবে আপনাদের এবং আমাদের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে এর কোনো বিকল্প নেই।
ইসরায়েল ও লেবাননের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এর মধ্যেই বৃহস্পতিবার ওয়াশিংটনে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত শুক্রবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও দক্ষিণ লেবাননে এখনো ইসরায়েলি সেনারা সক্রিয় রয়েছে। গত সপ্তাহে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো হুমকি এলে পূর্ণ শক্তি ব্যবহার করা হবে।
গত ২ মার্চ ইরান-সমর্থিত হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ার পর ইসরায়েল লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালায় এবং দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করে।
এর আগে বুধবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, তারা দুইজনকে হত্যা করেছে, যাদের তারা হিজবুল্লাহ যোদ্ধা বলে উল্লেখ করেছে।
What's Your Reaction?