লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা, ফরাসি সেনা নিহত

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলায় এক ফরাসি সেনা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, দক্ষিণ লেবাননে ইউএনআইএফআইএল মিশনের ওপর হামলায় সার্জেন্ট মেজর ফ্লোরিয়ান মন্টোরিও নিহত হয়েছেন। আহত তিন সেনাকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। ম্যাক্রোঁ দাবি করেন, ‘সব তথ্য-উপাত্ত থেকে ধারণা করা হচ্ছে, এই হামলায় হিজবুল্লাহ জড়িত।’ তিনি লেবানন কর্তৃপক্ষকে দ্রুত হামলাকারীদের গ্রেফতারের আহ্বান জানান এবং এ ঘটনায় দায় নেওয়ার দাবি করেন। আরও পড়ুন>>লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের৯ যুদ্ধ সমাধান করেছি, লেবানন হবে ১০ম: দাবি ট্রাম্পেরঘণ্টা পেরোনোর আগেই লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করলো ইসরায়েল তবে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম হামলার কথা নিশ্চিত করলেও দায়ী পক্ষের নাম উল্লেখ করেননি। তিনি ঘটনার দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বাহিনীটি জানায়, হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাদের অবস্থানের দিকে অগ্রসর হলে

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা, ফরাসি সেনা নিহত

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলায় এক ফরাসি সেনা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, দক্ষিণ লেবাননে ইউএনআইএফআইএল মিশনের ওপর হামলায় সার্জেন্ট মেজর ফ্লোরিয়ান মন্টোরিও নিহত হয়েছেন। আহত তিন সেনাকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।

ম্যাক্রোঁ দাবি করেন, ‘সব তথ্য-উপাত্ত থেকে ধারণা করা হচ্ছে, এই হামলায় হিজবুল্লাহ জড়িত।’ তিনি লেবানন কর্তৃপক্ষকে দ্রুত হামলাকারীদের গ্রেফতারের আহ্বান জানান এবং এ ঘটনায় দায় নেওয়ার দাবি করেন।

আরও পড়ুন>>
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
৯ যুদ্ধ সমাধান করেছি, লেবানন হবে ১০ম: দাবি ট্রাম্পের
ঘণ্টা পেরোনোর আগেই লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করলো ইসরায়েল

তবে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম হামলার কথা নিশ্চিত করলেও দায়ী পক্ষের নাম উল্লেখ করেননি। তিনি ঘটনার দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বাহিনীটি জানায়, হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাদের অবস্থানের দিকে অগ্রসর হলে তাৎক্ষণিক হুমকি মোকাবিলায় বিমান ও স্থল হামলা চালানো হয়।

ইসরায়েলি বাহিনীর ভাষ্য অনুযায়ী, তথাকথিত ‘হরুধ রেখা’র উত্তর দিক থেকে সন্দেহভাজন যোদ্ধারা তাদের সেনাদের দিকে এগিয়ে এলে বিভিন্ন স্থানে হামলা চালিয়ে হুমকি নিষ্ক্রিয় করা হয়।

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ইসরায়েলের প্রথম নিশ্চিত সামরিক অভিযান বলে জানা গেছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow