লেবুর দাম আকাশ ছোয়া !
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সবজির বাজারে কয়েক দিন ধরে অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু। বর্তমানে এক হালি লেবু বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। আকাশচুম্বী লেবুর দামে কমে গেছে সরবরাহ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ছেংগারচর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, কয়েকটি দোকানে অল্প পরিমাণ লেবু রয়েছে। উচ্চমূল্যের কারণে অনেক ক্রেতা দরদাম করেও ক্রয় করছেন না। দাম শুনেই চলে যাচ্ছেন তারা। রোজার আগে হঠাৎ এমন মুল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী ও ক্রেতারা।
বিক্রেতারা বলছেন, লেবুর সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, মজুত রাখার কারণে বাজারে দাম বাড়ানো হয়েছে।
ছেংগারচর বাজারের দোকানদার শাহজালাল, খায়ের খান ও সুজাতপুর বাজারের মো. হালিম বলেন, বাজারে চাহিদা বেশি থাকলেও গুদাম থেকে পর্যাপ্ত লেবু পাওয়া যাচ্ছে না। আগে সিলেট অঞ্চল থেকে নিয়মিত লেবু সরবরাহ হতো। এখন সরবরাহ কমে গেছে। চাহিদা অনুযায়ী পণ্য না আসায় দাম বেড়েছে। রমজান সামনে রেখে যদি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হয়, তবে লেবুর দাম আরও বাড়তে পারে।
গৃহবধূ ফাহিমা আক্তার বলেন, লেবুর দামে আগুন। দুই দিন ধরে বাজারে এসে একটা লেবুও কিনতে পারিনি।

গৃহবধূ ফাহিমা আক্তার বলেন, লেবুর দামে আগুন। দুই দিন ধরে বাজারে এসে একটা লেবুও কিনতে পারিনি। এত দাম দিয়ে সাধারণ মানুষ কীভাবে কিনবে?
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বাজারে ভোগ্যপণ্য ও কাঁচাবাজারের দাম সহনীয় রাখতে প্রশাসনের নজরদারি রয়েছে। লেবুর দাম কেন বেড়েছে, তা খতিয়ে দেখা হবে।