‘শক্ত থেকো’, শিক্ষার্থীদের উদ্দেশে নেহা কক্কর

ভারতের চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কক্কর। সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা দিয়ে তাদের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন তিনি। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। রাজধানী নয়াদিল্লি থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আন্দোলনের মধ্যে কয়েকটি স্থানে পুলিশি হস্তক্ষেপ ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে, যা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। আরও পড়ুন সিনেমার অনেক প্রস্তাব পেয়েও রাজি নন তটিনী, জানালেন কারণ এমন পরিস্থিতিতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জাস্টিস ফর স্টুডেন্টস’ লেখা একটি ছবি পোস্ট করেন নেহা কক্কর। সেই পোস্টে তিনি লেখেন, ‘কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া প্রতিটি শিক্ষার্থীর পাশে আমি আছি। আমি তোমাদের সমর্থন করি এবং তোমাদের শক্তির জন্য প্রার্থনা করি। তোমাদের স্বপ্নগুলোর গুরুত্ব অনেক। শক্ত থেকো।’ নেহার এই বার্তা প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। হাজারো ভক্ত ও অনুসারী তার

‘শক্ত থেকো’, শিক্ষার্থীদের উদ্দেশে নেহা কক্কর

ভারতের চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কক্কর। সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা দিয়ে তাদের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন তিনি।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। রাজধানী নয়াদিল্লি থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আন্দোলনের মধ্যে কয়েকটি স্থানে পুলিশি হস্তক্ষেপ ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে, যা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।

এমন পরিস্থিতিতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জাস্টিস ফর স্টুডেন্টস’ লেখা একটি ছবি পোস্ট করেন নেহা কক্কর। সেই পোস্টে তিনি লেখেন, ‘কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া প্রতিটি শিক্ষার্থীর পাশে আমি আছি। আমি তোমাদের সমর্থন করি এবং তোমাদের শক্তির জন্য প্রার্থনা করি। তোমাদের স্বপ্নগুলোর গুরুত্ব অনেক। শক্ত থেকো।’

নেহার এই বার্তা প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। হাজারো ভক্ত ও অনুসারী তার পোস্টে মন্তব্য করে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য গায়িকার প্রশংসা করেন। অনেকেই মনে করছেন, সংকটের সময়ে একজন জনপ্রিয় শিল্পীর এমন সমর্থন আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও হয়েছে। নেটিজেনদের একাংশের দাবি, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেওয়ার বদলে সরাসরি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত ছিল। আবার কেউ কেউ তার এই অবস্থানকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও দেখার চেষ্টা করেন।

উল্লেখ্য, চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে এরই মধ্যে বলিউডের আরও কয়েকজন তারকা প্রকাশ্যে মতামত দিয়েছেন। সালমান খান, অরিজিৎ সিং, ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখের পর এবার নেহা কক্করও শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আলোচনায় এলেন।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow