শপথ নিতে শর্ত বেঁধে দিলেন স্বতন্ত্র এমপি

চাঁদপুরে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ নতুন মাত্রা পেয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান ঘোষণা দেন, তার প্রিয় রাজনৈতিক দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে তাকে গ্রহণ না করা পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন না। তিনি বলেন, ছাত্রজীবন থেকে শহীদ রাষ্ট্রপতির আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করে আসছেন ও দলীয় আদর্শের প্রতি তার অঙ্গীকার অটুট থাকবে। নির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, ফরিদগঞ্জে একটি শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং কারচুপির অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও অভিযোগ করেন, একটি ‘জনবিচ্ছিন্ন চক্র’ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছে। নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না এ ক্ষেত্রে তিনি ‘জিরো টলারেন্স’ নীতিতে অনড় থাকবেন। শরীফুল ইসলাম/এমএন/এএসএম

শপথ নিতে শর্ত বেঁধে দিলেন স্বতন্ত্র এমপি

চাঁদপুরে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ নতুন মাত্রা পেয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান ঘোষণা দেন, তার প্রিয় রাজনৈতিক দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে তাকে গ্রহণ না করা পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন না।

তিনি বলেন, ছাত্রজীবন থেকে শহীদ রাষ্ট্রপতির আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করে আসছেন ও দলীয় আদর্শের প্রতি তার অঙ্গীকার অটুট থাকবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, ফরিদগঞ্জে একটি শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং কারচুপির অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি আরও অভিযোগ করেন, একটি ‘জনবিচ্ছিন্ন চক্র’ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছে।

নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না এ ক্ষেত্রে তিনি ‘জিরো টলারেন্স’ নীতিতে অনড় থাকবেন।

শরীফুল ইসলাম/এমএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow