শর্তসাপেক্ষে এক মাসের উৎসাহ বোনাস দিতে পারবে ব্যাংক

ব্যাংক ও কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য শর্তসাপেক্ষে সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ বোনাস (ইনসেনটিভ বোনাস) দেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৮ এপ্রিল) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ সংক্রান্ত বিআরপিডি-২ সার্কুলার লেটার নং-০৬ জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, এর আগে বিআরপিডি সার্কুলার নং-১২ (৯ ডিসেম্বর ২০২৫) এর মাধ্যমে তফসিলি ব্যাংকগুলোকে কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে উৎসাহ বোনাস দেওয়ার আগে কিছু শর্ত পরিপালনের নির্দেশনা দেওয়া হয়েছিল। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো বছরে ওই শর্ত অনুযায়ী উৎসাহ বোনাস প্রাপ্য না হলেও, সংশ্লিষ্ট বছরে ব্যাংক-কোম্পানির বিশেষ কোনো অর্জন বিবেচনায় পরিচালনা পর্ষদ সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসাহ বোনাস হিসেবে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারবে। তবে এজন্য তিনটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, সংশ্লিষ্ট বছরে ব্যাংকটিকে অবশ্যই পরিচালন মুনাফা (অপারেটিং প্রফিট) অর্জন করতে হবে। দ্বিতীয়ত, আগের বছরের তুলনায় ব্যাংকের রেগুলেটরি মূলধন কমে যাওয়া যাবে না, তবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত বিলম্বিত সঞ্চিতি (ডিফার্ড প্রভিশন) সংক

শর্তসাপেক্ষে এক মাসের উৎসাহ বোনাস দিতে পারবে ব্যাংক

ব্যাংক ও কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য শর্তসাপেক্ষে সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ বোনাস (ইনসেনটিভ বোনাস) দেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ সংক্রান্ত বিআরপিডি-২ সার্কুলার লেটার নং-০৬ জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, এর আগে বিআরপিডি সার্কুলার নং-১২ (৯ ডিসেম্বর ২০২৫) এর মাধ্যমে তফসিলি ব্যাংকগুলোকে কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে উৎসাহ বোনাস দেওয়ার আগে কিছু শর্ত পরিপালনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো বছরে ওই শর্ত অনুযায়ী উৎসাহ বোনাস প্রাপ্য না হলেও, সংশ্লিষ্ট বছরে ব্যাংক-কোম্পানির বিশেষ কোনো অর্জন বিবেচনায় পরিচালনা পর্ষদ সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসাহ বোনাস হিসেবে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারবে।

তবে এজন্য তিনটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, সংশ্লিষ্ট বছরে ব্যাংকটিকে অবশ্যই পরিচালন মুনাফা (অপারেটিং প্রফিট) অর্জন করতে হবে। দ্বিতীয়ত, আগের বছরের তুলনায় ব্যাংকের রেগুলেটরি মূলধন কমে যাওয়া যাবে না, তবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত বিলম্বিত সঞ্চিতি (ডিফার্ড প্রভিশন) সংক্রান্ত সমন্বয় এর বাইরে থাকবে। তৃতীয়ত, নতুন করে কোনো ধরনের সঞ্চিতি বিলম্বকরণ সুবিধার জন্য আবেদন করা যাবে না।

সার্কুলারে আরও বলা হয়েছে, ২০২৫ সালের সার্কুলারে বর্ণিত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

ইএআর/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow