শাকিবের জন্যই কি ফিরছেন ববিতা? নিজেই জানালেন অভিনেত্রী

দীর্ঘদিন ধরেই বড়পর্দা থেকে দূরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য অভিনেত্রী ববিতা। পছন্দের গল্প ও চরিত্রের অভাবে অভিনয়ে ফেরার বিষয়ে এতদিন অনাগ্রহী ছিলেন তিনি। তবে এবার সুপারস্টার শাকিব খানের অনুরোধে ফের সিনেমায় কাজ করার ইঙ্গিত দিয়েছেন এই বরেণ্য অভিনেত্রী। যদিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র শাকিবের অনুরোধেই নয়, ভালো গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র পেলেই ক্যামেরার সামনে ফিরবেন। সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন শাকিব খান। শুভেচ্ছা বিনিময়ের পর একপর্যায়ে ববিতাকে আবারও সিনেমায় অভিনয়ের অনুরোধ জানান এই নায়ক। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত শাকিব বলেন, ‘ম্যাডাম, আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। আপনার সঙ্গে আমি আরও কাজ করতে চাই।’ শাকিবের এমন আন্তরিক আহ্বানের জবাবে ইতিবাচক সাড়া দেন ববিতা। তবে একই সঙ্গে নিজের শর্তের কথাও স্পষ্ট করে দেন তিনি। আরও পড়ুন লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে দেশটাকে: আসিফ আকবর ববিতা বলেন, ‘আমার কাছে সে রকম গল্প নিয়ে আসো, তোমার আর আম

শাকিবের জন্যই কি ফিরছেন ববিতা? নিজেই জানালেন অভিনেত্রী

দীর্ঘদিন ধরেই বড়পর্দা থেকে দূরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য অভিনেত্রী ববিতা। পছন্দের গল্প ও চরিত্রের অভাবে অভিনয়ে ফেরার বিষয়ে এতদিন অনাগ্রহী ছিলেন তিনি। তবে এবার সুপারস্টার শাকিব খানের অনুরোধে ফের সিনেমায় কাজ করার ইঙ্গিত দিয়েছেন এই বরেণ্য অভিনেত্রী। যদিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র শাকিবের অনুরোধেই নয়, ভালো গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র পেলেই ক্যামেরার সামনে ফিরবেন।

সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন শাকিব খান। শুভেচ্ছা বিনিময়ের পর একপর্যায়ে ববিতাকে আবারও সিনেমায় অভিনয়ের অনুরোধ জানান এই নায়ক।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত শাকিব বলেন, ‘ম্যাডাম, আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। আপনার সঙ্গে আমি আরও কাজ করতে চাই।’

শাকিবের এমন আন্তরিক আহ্বানের জবাবে ইতিবাচক সাড়া দেন ববিতা। তবে একই সঙ্গে নিজের শর্তের কথাও স্পষ্ট করে দেন তিনি।

ববিতা বলেন, ‘আমার কাছে সে রকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সে রকম কিছু করণীয় থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে, তাহলে আমি করব। কথা দিলাম তোমাকে, তোমার সঙ্গে ছবি করব।’

তার এই বক্তব্যে স্পষ্ট, শুধু শাকিবের অনুরোধ নয়, বরং শক্তিশালী গল্প, মানসম্পন্ন চিত্রনাট্য এবং অভিনয়ের সুযোগ রয়েছে-এমন চরিত্র পেলেই তিনি আবার বড়পর্দায় ফিরতে আগ্রহী।

অনুষ্ঠানে শাকিব খানের পেশাদারত্ব ও কাজের প্রতি নিষ্ঠারও প্রশংসা করেন ববিতা। সাম্প্রতিক সময়ে দেশের চলচ্চিত্রে শাকিবের অবদান নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ববিতা ও শাকিব খান এর আগে ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ এবং ‘মায়ের জিহাদ’সহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। দর্শকমহলে তাদের সেই কাজগুলো প্রশংসিত হয়েছিল।

এবার ববিতার এই আশ্বাসে নতুন করে আলোচনায় এসেছে তার বড় পর্দায় ফেরা। এখন অপেক্ষা-কোন নির্মাতা এমন একটি গল্প ও চরিত্র নিয়ে আসেন, যা এই কিংবদন্তিতুল্য অভিনেত্রীকে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow