শাবিপ্রবিতে চাইনিজ বর্ষবরণ উদযাপিত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চাইনিজ কর্নারের উদ্যোগে চাইনিজ বর্ষবরণ উদযাপিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের চাইনিজ কর্নারের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালি ঢাকাস্থ চায়না দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপিং অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাইনিজ কর্নারের সমন্বয়ক অধ্যাপক ড. মো. সাহাবুল হক। উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, চায়না ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক শত বছরের। বাংলাদেশের বিভিন্ন প্রয়োজনে দেশটি বন্ধুর মতো পাশে দাঁড়াচ্ছে। আমাদের দেশ থেকে প্রতিবছর অনেক শিক্ষার্থী চায়নায় উচ্চশিক্ষা নিতে যাচ্ছে এবং নিজেদের প্রযুক্তিগত দিক দিয়ে আরও উন্নত করছে। এটি আমাদের জন্য খুশির খবর। এ ধারাবাহিকতা অব্যাহত থাকুক এবং চায়না-বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হোক এ প্রত্যাশা করছি। চায়না দূতাবাসের কালচারাল কাউ

শাবিপ্রবিতে চাইনিজ বর্ষবরণ উদযাপিত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চাইনিজ কর্নারের উদ্যোগে চাইনিজ বর্ষবরণ উদযাপিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের চাইনিজ কর্নারের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালি ঢাকাস্থ চায়না দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপিং অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাইনিজ কর্নারের সমন্বয়ক অধ্যাপক ড. মো. সাহাবুল হক।

উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, চায়না ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক শত বছরের। বাংলাদেশের বিভিন্ন প্রয়োজনে দেশটি বন্ধুর মতো পাশে দাঁড়াচ্ছে। আমাদের দেশ থেকে প্রতিবছর অনেক শিক্ষার্থী চায়নায় উচ্চশিক্ষা নিতে যাচ্ছে এবং নিজেদের প্রযুক্তিগত দিক দিয়ে আরও উন্নত করছে। এটি আমাদের জন্য খুশির খবর। এ ধারাবাহিকতা অব্যাহত থাকুক এবং চায়না-বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হোক এ প্রত্যাশা করছি।

চায়না দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপিং বলেন, বাংলাদেশ চায়নার অন্যতম বন্ধুরাষ্ট্র। বাংলাদেশের সুখে দুঃখে চায়না সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে এ দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা রাখছি।

অনুষ্ঠান শেষে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসএইচ জাহিদ/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow