শাবিপ্রবিতে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দায়িত্বরত নিরাপত্তাপ্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রক্টর মোখলেসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘শাবিপ্রবির গত ৩৪ বছরে এ ধরনের আয়োজন হয়নি। নিজেকে সৌভাগ্যবান মনে করছি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে।’ সভাপতির বক্তব্যে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, প্রক্টরিয়াল বডি প্রতি সপ্তাহে সাপ্তাহিক সভা করে। গত সভায় আজকের এ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আয়োজনে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর, নিরাপত্তা শাখার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া, নিরাপত্তা সুপারভাইজার তসলিম দেওয়ান, বাদশাহ মিয়া প্রমুখ। এসএইচ জাহিদ/এসআর/এএসএম
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দায়িত্বরত নিরাপত্তাপ্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রক্টর মোখলেসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘শাবিপ্রবির গত ৩৪ বছরে এ ধরনের আয়োজন হয়নি। নিজেকে সৌভাগ্যবান মনে করছি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে।’
সভাপতির বক্তব্যে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, প্রক্টরিয়াল বডি প্রতি সপ্তাহে সাপ্তাহিক সভা করে। গত সভায় আজকের এ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর, নিরাপত্তা শাখার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া, নিরাপত্তা সুপারভাইজার তসলিম দেওয়ান, বাদশাহ মিয়া প্রমুখ।
এসএইচ জাহিদ/এসআর/এএসএম
What's Your Reaction?