শাহজালালে বদ্ধ বিমানে ১৮২ যাত্রীর দুর্বিষহ ৫ ঘণ্টা
ঢাকা থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোগামী ফিটস এয়ারের একটি ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণে ১৮২ জন যাত্রীকে পাঁচ ঘণ্টার বেশি সময় উড়োজাহাজের ভেতরে বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। এসময় যাত্রীরা শারীরিক ও মানসিক ভোগান্তির শিকার হয়েছেন বলেও দাবি উঠেছে। ঘটনাটি ঘটে শনিবার (১১ জুলাই) দিনগত রাতে ফিটস এয়ারের ঢাকা-কলম্বো রুটের ৮ডি ০৯১২ ফ্লাইটে। ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে শেষ পর্যন্ত রোববার (১২ জুলাই) সকাল ৭টা ৫০ মিনিটে উড্ডয়ন করে। যাত্রীদের অভিযোগ, উড্ডয়নের আগে বিমানে কারিগরি ত্রুটির কথা জানানো হলেও তাদের দীর্ঘ সময় বিমানের ভেতরেই আটকে রাখা হয়। এসময় অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়লেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়নি। দীর্ঘ সময় কোনো খাবারও সরবরাহ করা হয়নি বলেও অভিযোগ করেন তারা। ফ্লাইটের যাত্রী ও ‘গো গার্লস’ নামের একটি নারী পর্যটক দলের সহ-প্রতিষ্ঠাতা সোনিয়া রিফাত ঢাকার একটি গণমাধ্যমকে বলেন, বিমানে ওঠার পর জানানো হয় কারিগরি ত্রুটি রয়েছে। কিন্তু সমস্যা দ্রুত সমাধানের সম্ভাবনা না থাকলেও যাত্রীদের নামতে দেওয়া হয়নি। তিনি বলেন, ‘আমি শ্বাসকষ্টে ভুগতে শুরু করি। বারবার অসুস্থতার কথা
ঢাকা থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোগামী ফিটস এয়ারের একটি ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণে ১৮২ জন যাত্রীকে পাঁচ ঘণ্টার বেশি সময় উড়োজাহাজের ভেতরে বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। এসময় যাত্রীরা শারীরিক ও মানসিক ভোগান্তির শিকার হয়েছেন বলেও দাবি উঠেছে।
ঘটনাটি ঘটে শনিবার (১১ জুলাই) দিনগত রাতে ফিটস এয়ারের ঢাকা-কলম্বো রুটের ৮ডি ০৯১২ ফ্লাইটে। ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে শেষ পর্যন্ত রোববার (১২ জুলাই) সকাল ৭টা ৫০ মিনিটে উড্ডয়ন করে।
যাত্রীদের অভিযোগ, উড্ডয়নের আগে বিমানে কারিগরি ত্রুটির কথা জানানো হলেও তাদের দীর্ঘ সময় বিমানের ভেতরেই আটকে রাখা হয়। এসময় অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়লেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়নি। দীর্ঘ সময় কোনো খাবারও সরবরাহ করা হয়নি বলেও অভিযোগ করেন তারা।
ফ্লাইটের যাত্রী ও ‘গো গার্লস’ নামের একটি নারী পর্যটক দলের সহ-প্রতিষ্ঠাতা সোনিয়া রিফাত ঢাকার একটি গণমাধ্যমকে বলেন, বিমানে ওঠার পর জানানো হয় কারিগরি ত্রুটি রয়েছে। কিন্তু সমস্যা দ্রুত সমাধানের সম্ভাবনা না থাকলেও যাত্রীদের নামতে দেওয়া হয়নি।
তিনি বলেন, ‘আমি শ্বাসকষ্টে ভুগতে শুরু করি। বারবার অসুস্থতার কথা জানালেও বিমান থেকে নামতে দেওয়া হয়নি।’
সোনিয়া রিফাত আরও অভিযোগ করেন, ‘সকাল সাড়ে ৭টার আগে কোনো খাবার দেওয়া হয়নি। এতে শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েন। যাত্রা বাতিল করতে চাওয়া কয়েকজন যাত্রীর সঙ্গে এয়ারলাইনসের কর্মীরা দুর্ব্যবহার করেছেন। শ্রীলঙ্কায় পৌঁছানোর পর অসুস্থ হয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।’
আরেক যাত্রী মেহরীন রহমান জানান, এটি ছিল তার জীবনের প্রথম একক বিদেশ ভ্রমণ। কিন্তু দীর্ঘ সময় বিমানের ভেতরে আটকে থাকায় সেই অভিজ্ঞতা ‘বিভীষিকায়’ পরিণত হয়। তিনি কলম্বো না গিয়েই বিমান থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার অভিযোগ, বিমানে দীর্ঘ সময় কোনো খাবার বা প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা ছিল না। বিশেষ করে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন।
এ বিষয়ে ফিটস এয়ারের ঢাকা অফিসের হটলাইন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলে সংযোগ পাওয়া যায়নি। তবে এ বিষয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জাগাো নিউজকে জানান, উড্ডয়নের আগে প্রকৌশলীরা বিমানের পরীক্ষা করে হাইড্রোলিক ফ্লুইডের মাত্রা কম থাকার বিষয়টি শনাক্ত করেন। নিরাপত্তার স্বার্থে ত্রুটি মেরামত না হওয়া পর্যন্ত বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়নি।
তিনি বলেন, রাত ২টা ৪৫ মিনিট থেকে সকাল ৭টা ৫০ মিনিট পর্যন্ত যাত্রীরা বিমানের ভেতরে ছিলেন। সকাল ৬টার দিকে তাদের জন্য হালকা নাশতার ব্যবস্থা করা হয়। তবে যাত্রীদের সঙ্গে এয়ারলাইনসের কর্মীদের দুর্ব্যবহার বা অপেশাদার আচরণের বিষয়ে এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি।
ঘটনাটি জানার পর কেন যাত্রীর অভিযোগের অপেক্ষায় আছে এবং কেন ফিটস এয়ারের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাইলে রাগীব সামাদ বলেন, আমরা অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবো।
এমএমএ/এমআইএইচএস
What's Your Reaction?