শিক্ষাপ্রতিষ্ঠানে বছরে বছরে ভর্তি ফি নেওয়া যাবে না

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আর্থিক অনিয়ম রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নীতিমালা, ২০২৬’ অনুযায়ী, এখন থেকে কোনো শিক্ষার্থীকে একই প্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর পুনরায় ভর্তি ফি দিতে হবে না। গত ৯ ফেব্রুয়ারি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা ১৬ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে। পুনঃভর্তি ফি নিষিদ্ধ: কোনো প্রতিষ্ঠানে আগে থেকেই অধ্যয়নরত শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনরায় ভর্তি ফি নেওয়া যাবে না। আরও পড়ুনকারিকুলাম পরিবর্তন নয়, রিভিউ করা হবে: শিক্ষামন্ত্রী নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী  টিউশন ফি গ্রহণ: তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি নীতিমালা অনুসরণ করে নিয়মিত টিউশন ফি আদায় করা যাবে। অতিরিক্ত অর্থ আদায়ে নিষেধাজ্ঞা: নির্ধারিত খাত ও হারের বাইরে অন্য কোনো নামে বা অন্য কোনো উপায়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া যাবে না। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগু

শিক্ষাপ্রতিষ্ঠানে বছরে বছরে ভর্তি ফি নেওয়া যাবে না

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আর্থিক অনিয়ম রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নীতিমালা, ২০২৬’ অনুযায়ী, এখন থেকে কোনো শিক্ষার্থীকে একই প্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর পুনরায় ভর্তি ফি দিতে হবে না।

গত ৯ ফেব্রুয়ারি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা ১৬ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে।

পুনঃভর্তি ফি নিষিদ্ধ: কোনো প্রতিষ্ঠানে আগে থেকেই অধ্যয়নরত শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনরায় ভর্তি ফি নেওয়া যাবে না।

আরও পড়ুন
কারিকুলাম পরিবর্তন নয়, রিভিউ করা হবে: শিক্ষামন্ত্রী 
নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী 

টিউশন ফি গ্রহণ: তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি নীতিমালা অনুসরণ করে নিয়মিত টিউশন ফি আদায় করা যাবে।

অতিরিক্ত অর্থ আদায়ে নিষেধাজ্ঞা: নির্ধারিত খাত ও হারের বাইরে অন্য কোনো নামে বা অন্য কোনো উপায়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া যাবে না।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের যাবতীয় আয়-ব্যয়ের হিসাব নির্ধারিত ক্যাশবইয়ে সংরক্ষণ করতে হবে। এক্ষেত্রে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত হিসাবরক্ষণ পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক।

এএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow