শিল্পকলা একাডেমিতে শুরু হলো ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’ আর্ট ক্যাম্প

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, চেতনা ও মুক্তির আকাঙ্ক্ষাকে শিল্পের ভাষায় ধারণ ও উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির চারুকলা বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’ শীর্ষক আর্ট ক্যাম্প শুরু হয়েছে।  বুধবার (১৫ জুলাই) বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি চিত্রশালায় আর্ট ক্যানভাসে স্বাক্ষর ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, জুলাইয়ের গভীরতা বিশ্লেষণ করলে দেখা যাবে এটা এক দিনের কোনো ঘটনা নয়। ফ্যাসিবাদেরা চারিদিক থেকে আটঘাট বেঁধে রেখেছিল। আইন বিভাগ তাদের কন্ট্রোলে ছিলো, তারা যাকে খুশি তাকে মালমা দিয়ে, তাদের আমলে বিনা বিচারে ৬০ লক্ষ মামলা দেওয়া হয়েছিল। তারাই ঠিক করতো কাকে মামলা দেওয়া হবে, খুন, গুম করা হবে। দেশের বড়ো বড়ো আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে ছোট ছোট প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করেছে। আমাদের ইতিহাস সংস্কৃতি ধ্বংস করা হয়েছে। এটা একটা অন্ধকার যুগ ছিলো। জুলাইয়ে তার সমাপ্তি ঘটেছে।  জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, আমরা ৫ আগস

শিল্পকলা একাডেমিতে শুরু হলো ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’ আর্ট ক্যাম্প
জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, চেতনা ও মুক্তির আকাঙ্ক্ষাকে শিল্পের ভাষায় ধারণ ও উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির চারুকলা বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’ শীর্ষক আর্ট ক্যাম্প শুরু হয়েছে।  বুধবার (১৫ জুলাই) বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি চিত্রশালায় আর্ট ক্যানভাসে স্বাক্ষর ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, জুলাইয়ের গভীরতা বিশ্লেষণ করলে দেখা যাবে এটা এক দিনের কোনো ঘটনা নয়। ফ্যাসিবাদেরা চারিদিক থেকে আটঘাট বেঁধে রেখেছিল। আইন বিভাগ তাদের কন্ট্রোলে ছিলো, তারা যাকে খুশি তাকে মালমা দিয়ে, তাদের আমলে বিনা বিচারে ৬০ লক্ষ মামলা দেওয়া হয়েছিল। তারাই ঠিক করতো কাকে মামলা দেওয়া হবে, খুন, গুম করা হবে। দেশের বড়ো বড়ো আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে ছোট ছোট প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করেছে। আমাদের ইতিহাস সংস্কৃতি ধ্বংস করা হয়েছে। এটা একটা অন্ধকার যুগ ছিলো। জুলাইয়ে তার সমাপ্তি ঘটেছে।  জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, আমরা ৫ আগস্ট জুলাই জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করবো। প্রধানমন্ত্রীর সাথে কথা হলেই আপনাদের সময় জানিয়ে দেওয়া হবে। বিশেষ অতিথি বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান বলেন, আমরা সবাই একমত হবো যে ১৫ জুলাই থেকে অভ্যুত্থানে পুরো দমে শুরু হয়েছিল। ১৪ জুলাই বিকেলে 'রাজাকারে নাতি পুতি' বলার পরে নারীরা রাতে হলের গেটে ভেঙে বের হয়ে এসেছিল। যার ফলে পরের দিন দেখা গেছে নারীদের উপর বেশি নিযার্তন করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সামনে প্রায়ই একটা প্রশ্ন আসে- আওমলীগ কে কি করা উচিত? তাদের কি নিষিদ্ধ করা উচিত? তা আইনি বিষয় এটা নিয়ে তর্কে যাব না। আমাদের উচিত জুলাইকে ধারণ করা, জুলাইকে ধারণ করতে পারলে মানুষের সমানে তুলে ধরতে পারলে কোনো আইনি নিষিদ্ধ ছাড়া আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করবে এবং তারা আর ফিরতে পারবে না। অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিস মওলা, এছাড়াও উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম ও অধ্যাপক ড. আব্দুস সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন অ্যাকাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। তিন দিনব্যাপী এ আর্ট ক্যাম্পে দেশের প্রথিতযশা ও তরুণ শিল্পীরা অংশ নিচ্ছেন। তাদের শিল্পকর্মের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ, মুক্তির আকাঙ্ক্ষা এবং গণমানুষের সংগ্রামের নানা অনুষঙ্গ ক্যানভাসে ফুটে উঠবে। আয়োজকদের আশা, এই আয়োজন নতুন প্রজন্মের কাছে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও ইতিহাসকে শিল্পের মাধ্যমে আরও গভীরভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow