শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেফতার
নওগাঁর আত্রাইয়ে দশ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আতিকুর রহমান সুজা (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে রাজশাহী জেলার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতিকুর রহমান সুজা আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘গত ৩০ জুন দুপুর সাড়ে ১২টায় মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে ঔষধ নিতে যান ভুক্তভোগী শিশু। সেখানে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন স্বাস্থ্যকর্মী আতিকুর। তাৎক্ষণিক শিশুটি চিৎকার করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্তকারী।’ তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীর পরিবার বুধবার (০১ জুলাই) আতিকুরকে আসামি করে ধর্ষণ চেষ্টার মামলা করে। এরপর থেকে আসামিকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছিলো। বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাগমারা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আরমান হোসেন রুমন/কেজে/জেআইএম
নওগাঁর আত্রাইয়ে দশ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আতিকুর রহমান সুজা (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে রাজশাহী জেলার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আতিকুর রহমান সুজা আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘গত ৩০ জুন দুপুর সাড়ে ১২টায় মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে ঔষধ নিতে যান ভুক্তভোগী শিশু। সেখানে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন স্বাস্থ্যকর্মী আতিকুর। তাৎক্ষণিক শিশুটি চিৎকার করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্তকারী।’
তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীর পরিবার বুধবার (০১ জুলাই) আতিকুরকে আসামি করে ধর্ষণ চেষ্টার মামলা করে। এরপর থেকে আসামিকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছিলো। বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাগমারা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
আরমান হোসেন রুমন/কেজে/জেআইএম
What's Your Reaction?