শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামিসহ দম্পতি গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বংশাল এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মূল অভিযুক্ত মঙ্গল (৬০) এবং তার স্ত্রী লিপি বেগম (৪৫)। গ্রেপ্তারকৃত ওই দম্পতি নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী-শান্তিনগর গ্রামের বাসিন্দা। র‍্যাব সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী শিশুটিকে কৌশলে নিজেদের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন মঙ্গল। এ কাজে তাকে সরাসরি সহযোগিতা করেন তার স্ত্রী লিপি বেগম। পরে শিশুটি বিষয়টি তার পরিবারকে জানালে নবাবগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। র‍্যাব-১০ জানায়, মামলা হওয়ার পর থেকেই ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। সর্বশেষ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে বংশাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা

শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামিসহ দম্পতি গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বংশাল এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মূল অভিযুক্ত মঙ্গল (৬০) এবং তার স্ত্রী লিপি বেগম (৪৫)। গ্রেপ্তারকৃত ওই দম্পতি নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী-শান্তিনগর গ্রামের বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী শিশুটিকে কৌশলে নিজেদের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন মঙ্গল। এ কাজে তাকে সরাসরি সহযোগিতা করেন তার স্ত্রী লিপি বেগম। পরে শিশুটি বিষয়টি তার পরিবারকে জানালে নবাবগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

র‍্যাব-১০ জানায়, মামলা হওয়ার পর থেকেই ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। সর্বশেষ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে বংশাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার দুপুরে আসামিদের যথাযথ প্রক্রিয়ায় ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow