শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার কোনো বক্তব্য, ভাষণ, বিবৃতি বা সাক্ষাৎকার গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা প্রকাশের ক্ষেত্রে আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন মেনে চলার জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। শুক্রবার (১০ জুলাই) প্রধান তথ্য কর্মকর্তার দপ্তর থেকে প্রকাশিত এক তথ্যবিবরণীতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ২০২৪ সালের ৫ ডিসেম্বর শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর কোনো ধরনের বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ কোনো প্ল্যাটফর্মেই শেখ হাসিনার ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি বা ধারণকৃত অবস্থায় প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সরকার আশা প্রকাশ করে, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকরা প্রচল

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার কোনো বক্তব্য, ভাষণ, বিবৃতি বা সাক্ষাৎকার গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা প্রকাশের ক্ষেত্রে আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন মেনে চলার জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

শুক্রবার (১০ জুলাই) প্রধান তথ্য কর্মকর্তার দপ্তর থেকে প্রকাশিত এক তথ্যবিবরণীতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ২০২৪ সালের ৫ ডিসেম্বর শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর কোনো ধরনের বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ কোনো প্ল্যাটফর্মেই শেখ হাসিনার ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি বা ধারণকৃত অবস্থায় প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সরকার আশা প্রকাশ করে, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow