শেষ মুহূর্তে নাটকীয় জয়ে বেলজিয়ামকে বিদায় করে সেমিতে স্পেন

ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে স্পেনই। কিন্তু জয়ের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে শেষ সময় পর্যন্ত। ৮৭ মিনিট পর্যন্ত ম্যাচে ছিল ১-১ সমতা। শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে স্পেন। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়ামের বিপক্ষে তারা জিতেছে ২-১ ব্যবধানে। এতে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় হয়ে গেছে রোমেলু লুকাকুদের। ম্যাচের আধা ঘণ্টা হতেই এগিয়ে গিয়েছিল স্পেন। তবে সেই গোল শোধ করতে বেশি সময় নেয়নি বেলজিয়াম। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রথমার্ধ শেষে ১-১ সমতায় ছিল দুই দল। বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে পরিষ্কার ফেবারিট স্পেন। তবে আক্রমণগুলো তেমন জমছিল না। অবশেষে ম্যাচের আধ ঘণ্টা হতেই প্রথম গোল পায় স্পেন। পোরো ডান দিক দিয়ে ইয়ামালের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস খেলেন। এতে ডোকুকে একা ফেলে দিয়ে ফুল-ব্যাকটি প্রথম ছোঁয়াতেই বক্সে নিচু একটি ক্রস পাঠান। সেই বল থেকে দানি ওলমো শট নিলে বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তোয়া দারুণ এক সেভ করেন। তবে রিবাউন্ডে সবার আগে পৌঁছে ফ্যাবিয়ান রুইজ খুব কাছ থেকে বল জালে জড়িয়ে দেন (১-০)। ৪১ মিনিটে সেই গ

শেষ মুহূর্তে নাটকীয় জয়ে বেলজিয়ামকে বিদায় করে সেমিতে স্পেন

ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে স্পেনই। কিন্তু জয়ের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে শেষ সময় পর্যন্ত। ৮৭ মিনিট পর্যন্ত ম্যাচে ছিল ১-১ সমতা। শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে স্পেন।

লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়ামের বিপক্ষে তারা জিতেছে ২-১ ব্যবধানে। এতে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় হয়ে গেছে রোমেলু লুকাকুদের।

ম্যাচের আধা ঘণ্টা হতেই এগিয়ে গিয়েছিল স্পেন। তবে সেই গোল শোধ করতে বেশি সময় নেয়নি বেলজিয়াম। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রথমার্ধ শেষে ১-১ সমতায় ছিল দুই দল।

বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে পরিষ্কার ফেবারিট স্পেন। তবে আক্রমণগুলো তেমন জমছিল না। অবশেষে ম্যাচের আধ ঘণ্টা হতেই প্রথম গোল পায় স্পেন।

পোরো ডান দিক দিয়ে ইয়ামালের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস খেলেন। এতে ডোকুকে একা ফেলে দিয়ে ফুল-ব্যাকটি প্রথম ছোঁয়াতেই বক্সে নিচু একটি ক্রস পাঠান।

সেই বল থেকে দানি ওলমো শট নিলে বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তোয়া দারুণ এক সেভ করেন। তবে রিবাউন্ডে সবার আগে পৌঁছে ফ্যাবিয়ান রুইজ খুব কাছ থেকে বল জালে জড়িয়ে দেন (১-০)।

৪১ মিনিটে সেই গোল শোধ করে বেলজিয়াম। টিমোথির ক্রস বক্সে পেয়ে ফ্লাইং হেডে বল জালে জড়ান চার্লস ডি কেটেলারে (১-১)।

বিস্তারিত আসছে

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow