শেষ সময়ে অলস সময় কাটালেন কর্মকর্তা-পোলিং এজেন্টরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের শেষ সময়ে রাজধানীর কিছু ভোটকেন্দ্রে অলস সময় কাটিয়েছেন কর্মকর্তা ও পোলিং এজেন্টরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ কেন্দ্রে গিয়ে এমন চিত্র পাওয়া যায়। দেখা গেছে, শেষ সময়ে কেন্দ্রে ভোটারদের তেমন উপস্থিতি নেই। জানা গেছে, এই কেন্দ্রের নারীদের ছয়টি বুথে ২ হাজার ৬৭৬ ভোটার ছিলেন। এর মধ্যে সাড়ে ৩টা পর্যন্ত ৭৬৯ ভোট পড়ে। ভোটের হার প্রায় ৩০ শতাংশ। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নাজমুল হক জাগো নিউজকে বলেন, সাড়ে ৩টা পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রের কয়েকটি বুথ ঘুরে জাগো নিউজ জানতে পেরেছে, শেষ সময় পর্যন্ত ৪০০ ভোটের মধ্যে ১৬৯, ৫০৩ এর মধ্যে ১৬৩, ৪৩১ এর মধ্যে ১৬৩ ও ৪৩১ এর মধ্যে ১৪৩ ভোট পড়েছিল। ইএইচটি/একিউএফ

শেষ সময়ে অলস সময় কাটালেন কর্মকর্তা-পোলিং এজেন্টরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের শেষ সময়ে রাজধানীর কিছু ভোটকেন্দ্রে অলস সময় কাটিয়েছেন কর্মকর্তা ও পোলিং এজেন্টরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ কেন্দ্রে গিয়ে এমন চিত্র পাওয়া যায়। দেখা গেছে, শেষ সময়ে কেন্দ্রে ভোটারদের তেমন উপস্থিতি নেই।

শেষ সময়ে অলস সময় কাটালেন কর্মকর্তা-পোলিং এজেন্টরা

জানা গেছে, এই কেন্দ্রের নারীদের ছয়টি বুথে ২ হাজার ৬৭৬ ভোটার ছিলেন। এর মধ্যে সাড়ে ৩টা পর্যন্ত ৭৬৯ ভোট পড়ে। ভোটের হার প্রায় ৩০ শতাংশ।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নাজমুল হক জাগো নিউজকে বলেন, সাড়ে ৩টা পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে।

শেষ সময়ে অলস সময় কাটালেন কর্মকর্তা-পোলিং এজেন্টরা

কেন্দ্রের কয়েকটি বুথ ঘুরে জাগো নিউজ জানতে পেরেছে, শেষ সময় পর্যন্ত ৪০০ ভোটের মধ্যে ১৬৯, ৫০৩ এর মধ্যে ১৬৩, ৪৩১ এর মধ্যে ১৬৩ ও ৪৩১ এর মধ্যে ১৪৩ ভোট পড়েছিল।

ইএইচটি/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow