শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত না হলে উন্নয়ন টেকসই হবে না

শ্রমিকদের ন্যায্য মজুরি ও জীবনমান নিশ্চিত করা না গেলে উন্নয়ন টেকসই হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল শুক্রবার (১ মে) নগরীর টাইগার পাস মোড়ে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। সমাবেশ আয়োজন করে চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন। চসিক মেয়র বলেন, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের ন্যায্য দাবি পূরণ না হলে মে দিবসের প্রকৃত তাৎপর্য বিলীন হয়ে যাবে। শিকাগো শহরে শ্রমিকদের রক্তের বিনিময়ে সূচিত আন্দোলনের চেতনা আজও প্রাসঙ্গিক হলেও এখনো সব শ্রমিকের ন্যায্য দাবি পূরণ করা সম্ভব হয়নি। তিনি বলেন, প্রতিটি খাতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। রাস্তা নির্মাণ, ভবন নির্মাণ, নালা-নর্দমা পরিষ্কার থেকে শুরু করে নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখার প্রতিটি কাজে শ্রমিকদের নিরলস পরিশ্রম রয়েছে। বর্তমান নগরজীবনের সুবিধা তাদের ঘাম ও শ্রমের ফল। জনপ্রতিনিধি হিসেবে নিজ দায়িত্ব তুলে ধরে মেয়র জানান, নগরবাসীর দুর্ভোগ কমাতে তিনি দিন-রাত কাজ করছেন। কোথাও জলাবদ্ধতা বা অন্য কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও পড়ুনদেশ গড়ার শ্রমিক হ

শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত না হলে উন্নয়ন টেকসই হবে না

শ্রমিকদের ন্যায্য মজুরি ও জীবনমান নিশ্চিত করা না গেলে উন্নয়ন টেকসই হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

গতকাল শুক্রবার (১ মে) নগরীর টাইগার পাস মোড়ে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। সমাবেশ আয়োজন করে চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন।

চসিক মেয়র বলেন, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের ন্যায্য দাবি পূরণ না হলে মে দিবসের প্রকৃত তাৎপর্য বিলীন হয়ে যাবে। শিকাগো শহরে শ্রমিকদের রক্তের বিনিময়ে সূচিত আন্দোলনের চেতনা আজও প্রাসঙ্গিক হলেও এখনো সব শ্রমিকের ন্যায্য দাবি পূরণ করা সম্ভব হয়নি।

তিনি বলেন, প্রতিটি খাতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। রাস্তা নির্মাণ, ভবন নির্মাণ, নালা-নর্দমা পরিষ্কার থেকে শুরু করে নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখার প্রতিটি কাজে শ্রমিকদের নিরলস পরিশ্রম রয়েছে। বর্তমান নগরজীবনের সুবিধা তাদের ঘাম ও শ্রমের ফল।

জনপ্রতিনিধি হিসেবে নিজ দায়িত্ব তুলে ধরে মেয়র জানান, নগরবাসীর দুর্ভোগ কমাতে তিনি দিন-রাত কাজ করছেন। কোথাও জলাবদ্ধতা বা অন্য কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন
দেশ গড়ার শ্রমিক হতে নিজের নাম লেখান: প্রধানমন্ত্রী 
ইরান যুদ্ধে সমর্থন দেওয়া সব দেশকেই জবাবদিহির আওতায় আনতে হবে: ইরাভানি 

শ্রমিকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তাদের ন্যায্য মজুরি নিশ্চিত না হলে উন্নয়ন টেকসই হবে না। গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়টি উল্লেখ করে মেয়র বলেন, অনেক সময় শ্রমিকরা বাধ্য হয়ে আন্দোলনে নামেন, যা দুঃখজনক।

চট্টগ্রাম সিটি করপোরেশনে প্রায় ১২০০ অস্থায়ী শ্রমিককে স্থায়ী করার উদ্যোগের কথা জানিয়ে চসিক মেয়র বলেন, এটি তাদের দীর্ঘদিনের দাবি ছিল এবং ঝুঁকি নিয়েই তা বাস্তবায়ন করা হয়েছে।

এসময় তিনি শ্রমিকবান্ধব বিভিন্ন উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। পরিচ্ছন্নতাকর্মীদের জন্য পাঁচটি আবাসন নির্মাণে ৩০৯ কোটি টাকা বরাদ্দ এবং সিটি করপোরেশনের জন্য ৬০ কোটি টাকার অনুদান শ্রমিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন। এছাড়া ঈদ উপলক্ষে শ্রমিকদের ৫ হাজার টাকা করে বোনাস দেওয়ার উদ্যোগকেও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

বক্তব্যের শেষে মেয়র একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করতে হবে। এ নীতি বাস্তবায়ন করা গেলে শ্রমিকদের জীবনমান উন্নত হবে এবং তারা দেশের উন্নয়ন ও একটি সুন্দর চট্টগ্রাম গড়তে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মোহাম্মদ আবু ফয়েজ। সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার ফয়সাল দস্তগীর চৌধুরী, তোফাজ্জল হোসেন, সাজেদুল ইসলাম চৌধুরী ও এস এম সামশুল হক। আরও বক্তব্য রাখেন শ্রমিকনেতা ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow