শ্রীমঙ্গলে চোরাবালিতে আটকা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছড়ায় গোসল করতে নেমে চোরাবালিতে আটকা পড়ে রুদ্র তাঁতী (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার রাজঘাট ইউনিয়নের কেজুরী ছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুদ্র তাঁতী কেজুরী ছড়া চা বাগানের বাসিন্দা কমল তাঁতীর ছেলে। কমল তাঁতী পেশায় একজন ট্রাক্টরচালক। রুদ্র শ্রীমঙ্গল র‍্যানার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে ছড়ায় গোসল করতে নেমে চোরাবালির কবলে পড়ে রুদ্র তাঁতী নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি পর স্থানীয় লোকজন ও স্বজনদের প্রচেষ্টায় ছড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী সঞ্জয় বোনার্জী বলেন, রুদ্র তার বন্ধুদের সঙ্গে গোসল করতে ছড়ায় নেমেছিল। একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায়। তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে না পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে বাগানের লোকজন, স্বজন ও এলাকাবাসী পানিতে নেমে ব্যাপক খোঁজাখুঁজি করেন। দীর্ঘ সময় পর ছড়ার পানির নিচ থেকে রুদ্রর মরদেহ উদ্ধার করা হয়। রুদ্রর বাবা কমল তাঁতী জানান, কীভাবে এমন ঘটনা ঘটলো বুঝতে পারছি না। ধারণা করা

শ্রীমঙ্গলে চোরাবালিতে আটকা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছড়ায় গোসল করতে নেমে চোরাবালিতে আটকা পড়ে রুদ্র তাঁতী (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার রাজঘাট ইউনিয়নের কেজুরী ছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুদ্র তাঁতী কেজুরী ছড়া চা বাগানের বাসিন্দা কমল তাঁতীর ছেলে। কমল তাঁতী পেশায় একজন ট্রাক্টরচালক। রুদ্র শ্রীমঙ্গল র‍্যানার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে ছড়ায় গোসল করতে নেমে চোরাবালির কবলে পড়ে রুদ্র তাঁতী নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি পর স্থানীয় লোকজন ও স্বজনদের প্রচেষ্টায় ছড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সঞ্জয় বোনার্জী বলেন, রুদ্র তার বন্ধুদের সঙ্গে গোসল করতে ছড়ায় নেমেছিল। একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায়। তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে না পেয়ে স্থানীয়দের খবর দেয়।

পরে বাগানের লোকজন, স্বজন ও এলাকাবাসী পানিতে নেমে ব্যাপক খোঁজাখুঁজি করেন। দীর্ঘ সময় পর ছড়ার পানির নিচ থেকে রুদ্রর মরদেহ উদ্ধার করা হয়।

রুদ্রর বাবা কমল তাঁতী জানান, কীভাবে এমন ঘটনা ঘটলো বুঝতে পারছি না। ধারণা করা হচ্ছে, সে চোরাবালিতে আটকে গিয়ে আর উঠতে পারেনি।

মাহিদুল ইসলাম /এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow