শ্রেয়ার নতুন ঠিকানা, কত দামে ফ্ল্যাট কিনলেন গায়িকা

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল নতুন করে আলোচনায়। মুম্বাইয়ের অভিজাত এলাকা ওরলিতে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি। একটি সূত্রে জানা গেছে, মা শমিষ্ঠা ঘোষাল ও বাবা বিশ্বজিৎ ঘোষালকে সঙ্গে নিয়েই প্রায় ২৯ দশমিক ৭০ কোটি রুপিতে এই ফ্ল্যাটটি কিনেছেন শ্রেয়া। ‘আইজিআর’র সম্পত্তি রেজিস্ট্রেশন নথি অনুযায়ী, ফ্ল্যাটটি ওরলির ‘গোদরেজ ট্রিলজি’ আবাসনে অবস্থিত। ফ্ল্যাটটির কার্পেট এরিয়া ২,৪৩০.০৬ বর্গফুট এবং মোট আয়তন ২,৭৫০.২৮ বর্গফুট। এর সঙ্গে রয়েছে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধা। জানা গেছে, ১ এপ্রিল ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সম্পন্ন হয়। এই লেনদেনে স্ট্যাম্প ডিউটি বাবদ প্রায় ১ দশমিক ৭৮ কোটি রুপি এবং রেজিস্ট্রেশন চার্জ হিসেবে ৩০ হাজার রুপি খরচ হয়েছে। আরও পড়ুন:সুখবর দিলেন কারিশমা রাম ও রাবণ হয়ে পারিশ্রমিকের রেকর্ড গড়লেন রণবীর-যশ  উল্লেখ্য, শ্রেয়া ঘোষাল ভারতের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়িকা। ‘সা রে গা মা পা’ রিয়েলিটি শো জিতে সংগীত জগতে পরিচিতি পান তিনি। পরে ‘দেবদাস’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। প্রথম সিনেমায়ই ‘বৈরি পিয়া’ গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন শ্রেয়া। শিক্ষিত পরিব

শ্রেয়ার নতুন ঠিকানা, কত দামে ফ্ল্যাট কিনলেন গায়িকা

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল নতুন করে আলোচনায়। মুম্বাইয়ের অভিজাত এলাকা ওরলিতে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি। একটি সূত্রে জানা গেছে, মা শমিষ্ঠা ঘোষাল ও বাবা বিশ্বজিৎ ঘোষালকে সঙ্গে নিয়েই প্রায় ২৯ দশমিক ৭০ কোটি রুপিতে এই ফ্ল্যাটটি কিনেছেন শ্রেয়া।

‘আইজিআর’র সম্পত্তি রেজিস্ট্রেশন নথি অনুযায়ী, ফ্ল্যাটটি ওরলির ‘গোদরেজ ট্রিলজি’ আবাসনে অবস্থিত। ফ্ল্যাটটির কার্পেট এরিয়া ২,৪৩০.০৬ বর্গফুট এবং মোট আয়তন ২,৭৫০.২৮ বর্গফুট। এর সঙ্গে রয়েছে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধা।

জানা গেছে, ১ এপ্রিল ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সম্পন্ন হয়। এই লেনদেনে স্ট্যাম্প ডিউটি বাবদ প্রায় ১ দশমিক ৭৮ কোটি রুপি এবং রেজিস্ট্রেশন চার্জ হিসেবে ৩০ হাজার রুপি খরচ হয়েছে।

আরও পড়ুন:
সুখবর দিলেন কারিশমা 
রাম ও রাবণ হয়ে পারিশ্রমিকের রেকর্ড গড়লেন রণবীর-যশ 

উল্লেখ্য, শ্রেয়া ঘোষাল ভারতের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়িকা। ‘সা রে গা মা পা’ রিয়েলিটি শো জিতে সংগীত জগতে পরিচিতি পান তিনি। পরে ‘দেবদাস’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। প্রথম সিনেমায়ই ‘বৈরি পিয়া’ গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন শ্রেয়া।

শিক্ষিত পরিবারে বেড়ে ওঠা এই শিল্পী একাধিক ভাষায় গান গেয়ে এরই মধ্যেই সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow