সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ জুলাই ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- যুদ্ধ আরও ছড়াচ্ছে? মিশরে সুয়েজ খালের কাছে ড্রোন হামলামিশরের ভূমধ্যসাগরীয় বন্দর নগরী দামিয়েত্তায় দুটি গ্যাসবাহী ট্যাংকারে ড্রোন হামলা হয়েছে। এ ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। সুয়েজ খালের কাছাকাছি এই হামলার পর আন্তর্জাতিক নৌপথ এবং সৌদি আরবের তেল রপ্তানির নিরাপত্তা নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তেহরানের দাবি/ জর্ডানে ইরানের হামলায় ৩ মার্কিন যুদ্ধবিমান ধ্বংস, কয়েকজন নিহতজর্ডানের একটি বিমানঘাঁটিতে আকস্মিক হামলা চালিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)। ইরানের দাবি, এই হামলায় বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা ও কারিগরি কর্মী নিহত হয়েছেন। এসময় তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস এবং আরও তিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে তেহরান। জাপানে ভূমিকম্পে বাড়ছে মৃতের সংখ্যা, গরমে নতুন আতঙ্কজাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) কুমামোতো অঞ্চল কর্তৃপক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ জুলাই ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

যুদ্ধ আরও ছড়াচ্ছে? মিশরে সুয়েজ খালের কাছে ড্রোন হামলা
মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর নগরী দামিয়েত্তায় দুটি গ্যাসবাহী ট্যাংকারে ড্রোন হামলা হয়েছে। এ ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। সুয়েজ খালের কাছাকাছি এই হামলার পর আন্তর্জাতিক নৌপথ এবং সৌদি আরবের তেল রপ্তানির নিরাপত্তা নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

তেহরানের দাবি/ জর্ডানে ইরানের হামলায় ৩ মার্কিন যুদ্ধবিমান ধ্বংস, কয়েকজন নিহত
জর্ডানের একটি বিমানঘাঁটিতে আকস্মিক হামলা চালিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)। ইরানের দাবি, এই হামলায় বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা ও কারিগরি কর্মী নিহত হয়েছেন। এসময় তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস এবং আরও তিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে তেহরান।

জাপানে ভূমিকম্পে বাড়ছে মৃতের সংখ্যা, গরমে নতুন আতঙ্ক
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) কুমামোতো অঞ্চল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের ভেতর দিয়ে ইরানে যাচ্ছে চীনা অস্ত্র!
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘ সংঘাতের পর নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে তৎপর হয়েছে ইরান। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন থেকে প্রায় ৪০০টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা ম্যানপ্যাডস কিনতে যাচ্ছে তেহরান।

তীব্র হচ্ছে বৈশ্বিক চিপ সংকট, দীর্ঘমেয়াদি চুক্তিতে স্যামসাং
বিশ্বজুড়ে মেমোরি চিপের ঘাটতি আরও কয়েক বছর স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস। প্রতিষ্ঠানটির মতে, বৈশ্বিক চিপ সংকট ২০২৮ সাল পর্যন্ত আরও তীব্র হতে পারে। এ পরিস্থিতিতে সরবরাহ নিশ্চিত করতে বিশ্বের বড় বড় ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি করেছে স্যামসাং।

গাজায় গণহত্যা সত্ত্বেও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে ভারত
গাজায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে ভারত। এসব অস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ‘গণহত্যায়’ ব্যবহৃত হওয়ার উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত সপ্তাহে ভারতজুড়ে হওয়া বিক্ষোভের পর পরিস্থিতি এখনও শান্ত হয়নি। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা, আটক ও গ্রেফতারের অভিযোগ উঠছে।

নিরাপত্তা নাকি উন্নয়ন: দোটানায় থাকা সৌদি আরব এখন ফ্রন্টলাইনে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে চলমান সংঘাত যত দীর্ঘ হচ্ছে, ততই কঠিন অবস্থায় পড়ছে সৌদি আরব। শুরু থেকেই যুদ্ধ থেকে দূরে থাকার চেষ্টা করেছিল দেশটি। ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগও চালিয়ে যাচ্ছিল। কিন্তু একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, লোহিত সাগরে নৌ অবরোধ এবং আঞ্চলিক উত্তেজনা এখন সৌদি আরবকে প্রকাশ্য সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করছে।

তাপপ্রবাহে বাড়ছে এসির চাহিদা, বিশ্ববাজারে চীনের আধিপত্য
বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও ভয়াবহ তাপপ্রবাহের মধ্যে চীনের এয়ার কন্ডিশনার বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের চাহিদা নজিরবিহীনভাবে বেড়েছে। বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে দাবানল ছড়িয়ে পড়েছে এবং তাপমাত্রা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

তুরস্কে মিললো ২ হাজার বছর পুরোনো রোমান হলঘর-শিল্পকর্ম
তুরস্কের পশ্চিমাঞ্চলের প্রাচীন নগরী ট্রালেইসে প্রত্নতাত্ত্বিক খননের সময় প্রায় ২ হাজার বছর পুরোনো একটি হলঘরের সন্ধান মিলেছে। এর সঙ্গে হলঘরটির মেঝেতে রোমান যুগের অত্যন্ত সংরক্ষিত একটি মোজাইক রয়েছে বলে জানা গেছে।

কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow