সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে হেফাজত নেতা বহিষ্কার

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অপপ্রচার ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ভোলা জেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম ফারুকীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূমে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের দায়িত্বশীল নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। সভা শেষে শুক্রবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। পাশাপাশি মহাসচিব আল্লামা সাজিদুর রহমানসহ সংগঠনের জ্যেষ্ঠ নেতাদের নাম ব্যবহার করে বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হয় বলেও দাবি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকে উপস্থিত নেতারা অভিযোগগুলো পর্যালোচনা করে এর পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাননি। তারা এসব অভিযোগকে ‘মিথ্যা,

সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে হেফাজত নেতা বহিষ্কার

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অপপ্রচার ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ভোলা জেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম ফারুকীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূমে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের দায়িত্বশীল নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

সভা শেষে শুক্রবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। পাশাপাশি মহাসচিব আল্লামা সাজিদুর রহমানসহ সংগঠনের জ্যেষ্ঠ নেতাদের নাম ব্যবহার করে বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হয় বলেও দাবি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকে উপস্থিত নেতারা অভিযোগগুলো পর্যালোচনা করে এর পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাননি। তারা এসব অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, নেতৃবৃন্দের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের দায়ে আমিরে হেফাজতের নির্দেশে মাওলানা রাকিবুল ইসলাম ফারুকীকে ভোলা জেলা শাখার সহসাধারণ সম্পাদক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

নেতারা আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিকৃত তথ্য ও ভিত্তিহীন বক্তব্য প্রচার করে হেফাজতের কেন্দ্রীয় নেতাদের মানহানি এবং সংগঠনের মধ্যে বিভক্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

তাদের দাবি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিলের আগে মামলার বাদী মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে।

দেশবাসী ও তাওহিদী জনতার প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, যাচাইবিহীন তথ্য, গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে ধৈর্য, সচেতনতা ও ঐক্য বজায় রাখতে হবে। একই সঙ্গে সামাজিক সম্প্রীতি বিনষ্ট হয়—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যক্রম, ভাবমূর্তি ক্ষুণ্ন করা কিংবা নেতৃবৃন্দের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালানো হলে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারও কোনো অভিযোগ থাকলে তা লিখিতভাবে সংগঠনের মহাসচিবের কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow