সংবিধান সংস্কার আদেশ ‘ভয়েড অ্যাব ইনিশিও’, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ নিয়ে জাতীয় সংসদে তীব্র বিতর্কের মধ্যে এটিকে ‘ভয়েড অ্যাব ইনিশিও’ বা শুরু থেকেই অবৈধ বলে আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ আদেশের কোনো সাংবিধানিক ভিত্তি নেই; বরং এটি অন্তর্বর্তী সরকারের একটি ‘জাতীয় প্রতারণার দলিল।” জাতীয় সংসদে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫ নিয়ে সরব হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই আদেশ আইনগতভাবে টেকসই নয় এবং এর জন্মই অবৈধ।” তার ভাষায়, এটি ভয়েড অ্যাব ইনিশিও অর্থাৎ শুরু থেকেই বাতিলযোগ্য।