সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ কাল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। শনিবার (২ মে) সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং থেকে জানানো হয়, আগামীকাল রোববার (৩ মে) জাতীয় সংসদ ভবন-এর পূর্ব ব্লকের নিচতলায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ নির্বাচন কমিশন ৪৯ জন নির্বাচিত নারী সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে। নির্বাচিত সদস্যদের মধ্যে বিএনপি ও তাদের জোট থেকে রয়েছেন ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট থেকে নির্বাচিত হয়েছেন ১ জন। সংসদ সচিবালয় জানিয়েছে, শপথ গ্রহণের মধ্য দিয়ে সংরক্ষিত নারী আসনের সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন এবং সংসদের কার্যক্রমে অংশ নিতে পারবেন।

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ কাল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

শনিবার (২ মে) সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং থেকে জানানো হয়, আগামীকাল রোববার (৩ মে) জাতীয় সংসদ ভবন-এর পূর্ব ব্লকের নিচতলায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ নির্বাচন কমিশন ৪৯ জন নির্বাচিত নারী সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে।

নির্বাচিত সদস্যদের মধ্যে বিএনপি ও তাদের জোট থেকে রয়েছেন ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট থেকে নির্বাচিত হয়েছেন ১ জন।

সংসদ সচিবালয় জানিয়েছে, শপথ গ্রহণের মধ্য দিয়ে সংরক্ষিত নারী আসনের সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন এবং সংসদের কার্যক্রমে অংশ নিতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow