সংরক্ষিত নারী এমপিকে সংবর্ধনা দিল মহিলা জামায়াত

ময়মনসিংহের মুক্তাগাছায় ১১ দলীয় জোট মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নিকে সংবর্ধনা দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার নন্দীবাড়ী ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে তাকে সংবর্ধনা দেওয়া হয়। মুক্তাগাছা উপজেলা মহিলা জামায়াতের সাধারণ সম্পাদক মাসুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা মহিলা জামায়াতের সেক্রেটারি কামরুন্নাহার খাদিজা, সহ-সেক্রেটারি ডা. সেতারা বেগম ও কামরুন্নাহার কোহিনুর। এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাহিমা মুজাহিদী, পৌর সেক্রেটারি তামান্না সুলতানা, সদস্য সেলিনা আক্তার, নুরুন্নাহার রুমি, আকলিমা খাতুন, ফারহানা আক্তার, শাহনাজ পারভীন ও আবেদা সুলতানাসহ স্থানীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানের শুরুতে মহিলা জামায়াতের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে এমপিকে বরণ করে নেন। অনুষ্ঠানে সহস্রাধিক নার

সংরক্ষিত নারী এমপিকে সংবর্ধনা দিল মহিলা জামায়াত

ময়মনসিংহের মুক্তাগাছায় ১১ দলীয় জোট মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নিকে সংবর্ধনা দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার নন্দীবাড়ী ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

মুক্তাগাছা উপজেলা মহিলা জামায়াতের সাধারণ সম্পাদক মাসুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি।

বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা মহিলা জামায়াতের সেক্রেটারি কামরুন্নাহার খাদিজা, সহ-সেক্রেটারি ডা. সেতারা বেগম ও কামরুন্নাহার কোহিনুর। এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাহিমা মুজাহিদী, পৌর সেক্রেটারি তামান্না সুলতানা, সদস্য সেলিনা আক্তার, নুরুন্নাহার রুমি, আকলিমা খাতুন, ফারহানা আক্তার, শাহনাজ পারভীন ও আবেদা সুলতানাসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে মহিলা জামায়াতের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে এমপিকে বরণ করে নেন। অনুষ্ঠানে সহস্রাধিক নারী নেতাকর্মী উপস্থিতি ছিলেন।

এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow