সংসদের অধিবেশন শেষে মায়ের সান্নিধ্যে শিক্ষামন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ। দিনভর অধিবেশনে ব্যস্ত সময় কাটিয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় মায়ের কাছে ফেরেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নিয়েছেন দোয়াও। মায়ের সঙ্গে আবেগঘন সেই মুহূর্তের ছবি ফেসবুকে শেয়ার করেছেন মন্ত্রী। তার অফিসিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। পেজের অ্যাডমিনের দেওয়া ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‌‘ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগদান শেষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী তার মমতাময়ী মায়ের দোয়া নিতে ছুটে যাওয়ার মুহূর্তটি সত্যিই হৃদয়স্পর্শী।’ শেয়ার করা দুটি ছবির একটিতে দেখা যায়, এক ছবিতে বিছানায় বসা মাকে জড়িয়ে ধরে কিছু বলছেন মন্ত্রী। তার মা-ও সন্তানকে কিছু বলছেন। আরেক ছবিতে মায়ের কপালে চুমু এঁকে দিচ্ছেন শিক্ষামন্ত্রী। সন্তানের এমন পরম মমতায় চোখ বুজে আছেন বৃদ্ধা মা।   আরও পড়ুনযুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের নামে শোক জানালো সংসদ সংসদে রাষ্ট্রপতির ভাষণের আগে বিরোধী দলের হট্টগোল, প্ল্যাকার্ড প্রদর্শন  পোস্টে এক ঘণ্টায় প্রায় ১০ হাজার ফেসবুক ব্যবহারকারী রিয়্যাক্ট

সংসদের অধিবেশন শেষে মায়ের সান্নিধ্যে শিক্ষামন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ। দিনভর অধিবেশনে ব্যস্ত সময় কাটিয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় মায়ের কাছে ফেরেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নিয়েছেন দোয়াও।

মায়ের সঙ্গে আবেগঘন সেই মুহূর্তের ছবি ফেসবুকে শেয়ার করেছেন মন্ত্রী। তার অফিসিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়।

পেজের অ্যাডমিনের দেওয়া ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‌‘ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগদান শেষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী তার মমতাময়ী মায়ের দোয়া নিতে ছুটে যাওয়ার মুহূর্তটি সত্যিই হৃদয়স্পর্শী।’

শেয়ার করা দুটি ছবির একটিতে দেখা যায়, এক ছবিতে বিছানায় বসা মাকে জড়িয়ে ধরে কিছু বলছেন মন্ত্রী। তার মা-ও সন্তানকে কিছু বলছেন। আরেক ছবিতে মায়ের কপালে চুমু এঁকে দিচ্ছেন শিক্ষামন্ত্রী। সন্তানের এমন পরম মমতায় চোখ বুজে আছেন বৃদ্ধা মা।  

আরও পড়ুন
যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের নামে শোক জানালো সংসদ 
সংসদে রাষ্ট্রপতির ভাষণের আগে বিরোধী দলের হট্টগোল, প্ল্যাকার্ড প্রদর্শন 

পোস্টে এক ঘণ্টায় প্রায় ১০ হাজার ফেসবুক ব্যবহারকারী রিয়্যাক্ট করেছেন। অনেকে মন্তব্য করে মন্ত্রী ও তার মায়ের জন্য শুভকামনা জানিয়েছেন। কাওসার মিয়া নামে একজন মন্তব্য করেছেন, ‘আলহামদুলিল্লাহ। দোয়া করি খালাম্মাকে মহান আল্লাহ পাক সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন। আমিন।’

ইমাম হোসাইন নামে একজন লিখেছেন, ‘রত্নগর্ভা মায়ের সুযোগ্য সন্তান। আল্লাহ আপনাকে সকল কিছুর ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করার তৌফিক দান করুক।’

এর আগেও শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন তার মায়ের সান্নিধ্যে কাটানো সময়ের বিভিন্ন ছবি ও ভিডিও নেটিজেনদের সঙ্গে শেয়ার করেন। সম্প্রতি তার বৃদ্ধা মাকে মুখে তুলে খাবার খাইয়ে দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাছাড়াও বিভিন্ন সময়ে মন্ত্রী তার মায়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট দিয়েছেন।

এএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow