সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী সোহাগ গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী মো. সোহাগ মিয়াকে (১৯) সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার (১৮ মে) দুপুরে গৌরীপুর থানা থেকে তাকে ময়মনসিংহ আদালতে পাঠায় পুলিশ। জানা গেছে, সোহাগ মিয়া উপজেলার বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। রোববার বিকেলে গড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে সোহাগ মিয়াকে আটক করে পুলিশ। এরপর ২০২৫ সালে জুলাই মাসে গৌরীপুর থানায় সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, সন্ত্রাস বিরোধী আইনে সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী সোহাগ গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী মো. সোহাগ মিয়াকে (১৯) সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১৮ মে) দুপুরে গৌরীপুর থানা থেকে তাকে ময়মনসিংহ আদালতে পাঠায় পুলিশ।

জানা গেছে, সোহাগ মিয়া উপজেলার বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। রোববার বিকেলে গড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে সোহাগ মিয়াকে আটক করে পুলিশ। এরপর ২০২৫ সালে জুলাই মাসে গৌরীপুর থানায় সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, সন্ত্রাস বিরোধী আইনে সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow