সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩

রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনকভাবে হামে ৯৪৭ জন আক্রান্ত ও ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার (৩ এপ্রিল) অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা ৪২ জন। এসময় কোনো মৃত্যু নেই। তবে সন্দেহজনক হাম রোগে ৯৪৭ জন আক্রান্ত ও ৩ জনের মৃত্যু হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৭১ জন। আর সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৯২। এসময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৪ জন। গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ২ হাজার ৫২৭ জন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩

রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনকভাবে হামে ৯৪৭ জন আক্রান্ত ও ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (৩ এপ্রিল) অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা ৪২ জন। এসময় কোনো মৃত্যু নেই। তবে সন্দেহজনক হাম রোগে ৯৪৭ জন আক্রান্ত ও ৩ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৭১ জন। আর সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৯২। এসময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৪ জন।

গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ২ হাজার ৫২৭ জন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow