সব পদে জয় পেলো বিএনপিপন্থি নীল প্যানেল

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সবগুলো পদে জয় পেয়েছে বিএনপিপন্থি ‘নীল প্যানেল’। প্রতিদ্বন্দ্বী জামায়াত-এনসিপি সমর্থিত ‘সবুজ প্যানেল’ কোনো পদেই জয় পায়নি। শুক্রবার (১ মে) দিনগত রাতে ঘোষিত ফলাফলে দেখা যায়, নীল প্যানেলের প্রার্থীরা নিজ নিজ পদে বিজয়ী হয়ে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করেছেন। গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এই নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফলে দেখা গেল, মোট ২৩টি পদের প্রতিটিতেই জয় পাওয়ায় নীল প্যানেল পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে যাচ্ছে। যারা জয়ীসভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান বিজয়ী হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে মো. রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি পদে মো. আবুল কালাম আজাদ এবং কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আনিসুজ্জামান (আনিস) জয় লাভ করেন। সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. এলতুতমিশ সওদাগর (অ্যানি), সহ-সাধারণ সম্পাদক পদে মো. মাহাদী হাসান জুয়েল এবং লাইব্রেরি সম্পাদক পদে খন্দকার মাকসুদুল হাসান (সবুজ) নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে মারজিয়া হীরা, অফিস সম্পাদক পদে মো. আফজাল হোসেন

সব পদে জয় পেলো বিএনপিপন্থি নীল প্যানেল

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সবগুলো পদে জয় পেয়েছে বিএনপিপন্থি ‘নীল প্যানেল’। প্রতিদ্বন্দ্বী জামায়াত-এনসিপি সমর্থিত ‘সবুজ প্যানেল’ কোনো পদেই জয় পায়নি।

শুক্রবার (১ মে) দিনগত রাতে ঘোষিত ফলাফলে দেখা যায়, নীল প্যানেলের প্রার্থীরা নিজ নিজ পদে বিজয়ী হয়ে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করেছেন।

গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এই নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফলে দেখা গেল, মোট ২৩টি পদের প্রতিটিতেই জয় পাওয়ায় নীল প্যানেল পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে যাচ্ছে।

যারা জয়ী
সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান বিজয়ী হয়েছেন।

সিনিয়র সহ-সভাপতি পদে মো. রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি পদে মো. আবুল কালাম আজাদ এবং কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আনিসুজ্জামান (আনিস) জয় লাভ করেন।

jagonews24

সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. এলতুতমিশ সওদাগর (অ্যানি), সহ-সাধারণ সম্পাদক পদে মো. মাহাদী হাসান জুয়েল এবং লাইব্রেরি সম্পাদক পদে খন্দকার মাকসুদুল হাসান (সবুজ) নির্বাচিত হয়েছেন।

সাংস্কৃতিক সম্পাদক পদে মারজিয়া হীরা, অফিস সম্পাদক পদে মো. আফজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক পদে মো. সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক পদে এ এস এম ফিরোজ এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে শফিকুল ইসলাম (শফিক) জয় পেয়েছেন।

সদস্য পদে নীল প্যানেলের মধ্যে থেকে জয়ী হয়েছেন এ এইচ এম রেজওয়ানুল সাঈদ (রোমিও), ফারজানা ইয়াসমিন, মো. আদনান রহমান, মো. নিজাম উদ্দিন, মো. নজরুল ইসলাম (মামুন), মো. সানাউল, মামুন মিয়া, মুজাহিদুল ইসলাম (সায়েম), শেখ শওকত হোসেন এবং সৈয়দ সারোয়ার আলম (নিশান)।

এদিকে দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে এমন একতরফা ফলাফল আইনজীবী অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। এবারের নির্বাচনে আওয়ামী লীগপন্থি কোনো প্যানেল অংশ নেয়নি। বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীদের আলাদা লড়াই এবং রাজনৈতিক ও আঞ্চলিক সমীকরণ সব মিলিয়ে নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমডিএএ/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow