সরকারি বাঙলা কলেজসহ এইচএসসি পরীক্ষার ১৪ কেন্দ্র বাতিল

এইচএসসি পরীক্ষার জন্য নির্ধারিত ১৪টি কেন্দ্র বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এর মধ্যে সরকারি বাঙলা কলেজসহ বোর্ডের অধীন ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও কিশোরগঞ্জ জেলার কেন্দ্র রয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ২০২৬ সালে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষার ১৪টি কেন্দ্র বাতিল করা হয়েছে। এর মধ্যে কিছু কেন্দ্র ওই প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে, কিছু পরীক্ষার্থী স্বল্পতা এবং জেলা প্রশাসকের সুপারিশে বাতিল করা হয়েছে। ঢাকা মহানগরের পাঁচটি কেন্দ্র বাতিল করা হয়েছে। সেগুলো হলো- কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বাঙলা কলেজ, কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল ব্যাংক পাবলিক কলেজ, রাজারবাগ পুলিশ লাইন্স কলেজ। নারায়ণগঞ্জের তিনটি প্রতিষ্ঠানের কেন্দ্র বাতিল করা হয়েছে। সেগুলো হলো- রূপগঞ্জের ভূলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। এছাড়া নরসিংদীর নারায়ণপুর রাবেয়া কলেজ টাঙ্গ

সরকারি বাঙলা কলেজসহ এইচএসসি পরীক্ষার ১৪ কেন্দ্র বাতিল

এইচএসসি পরীক্ষার জন্য নির্ধারিত ১৪টি কেন্দ্র বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এর মধ্যে সরকারি বাঙলা কলেজসহ বোর্ডের অধীন ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও কিশোরগঞ্জ জেলার কেন্দ্র রয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ২০২৬ সালে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষার ১৪টি কেন্দ্র বাতিল করা হয়েছে। এর মধ্যে কিছু কেন্দ্র ওই প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে, কিছু পরীক্ষার্থী স্বল্পতা এবং জেলা প্রশাসকের সুপারিশে বাতিল করা হয়েছে।

ঢাকা মহানগরের পাঁচটি কেন্দ্র বাতিল করা হয়েছে। সেগুলো হলো- কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বাঙলা কলেজ, কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল ব্যাংক পাবলিক কলেজ, রাজারবাগ পুলিশ লাইন্স কলেজ।

নারায়ণগঞ্জের তিনটি প্রতিষ্ঠানের কেন্দ্র বাতিল করা হয়েছে। সেগুলো হলো- রূপগঞ্জের ভূলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ।

এছাড়া নরসিংদীর নারায়ণপুর রাবেয়া কলেজ টাঙ্গাইলের কালিহাতীর শহীদ শাহেদ হাজারী কলেজ, ফরিদপুরের ফরিদপুর মহাবিদ্যালয়, মাদারীপুরের চরমুগরিয়া কলেজ, রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজ ও কিশোরগঞ্জের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ।

সম্প্রতি এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন যে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলো ঘিরে সিন্ডিকেট গড়ে উঠেছে। এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানে কেন্দ্র নেয়। ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা যারা পরীক্ষার কক্ষে পরিদর্শক থাকেন, তারা শিক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহযোগিতা করেন বলে অভিযোগ রয়েছে। সেজন্য ঘোষিত কেন্দ্রগুলো রিভিউ করা হবে। প্রয়োজনে কিছু কেন্দ্র বাদ দেওয়া হবে।

এএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow