সরিষাবাড়ীর যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হলো রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইস্রাফিল (৭) এবং একই এলাকার শামীম মিয়ার ছেলে ওসমান গনি (৮)। তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্র গরমের কারণে বৃহস্পতিবার দুপুরে তিন শিশু একসঙ্গে রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে ইস্রাফিল ও ওসমান গনি নদীর প্রবল স্রোতে তলিয়ে যায়। অপর শিশু বিষয়টি স্বজন ও স্থানীয় লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যমুনার তীরে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিসের

সরিষাবাড়ীর যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হলো রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইস্রাফিল (৭) এবং একই এলাকার শামীম মিয়ার ছেলে ওসমান গনি (৮)। তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্র গরমের কারণে বৃহস্পতিবার দুপুরে তিন শিশু একসঙ্গে রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে ইস্রাফিল ও ওসমান গনি নদীর প্রবল স্রোতে তলিয়ে যায়। অপর শিশু বিষয়টি স্বজন ও স্থানীয় লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যমুনার তীরে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে কাজ করছে। এ সংবাদ লেখার সময় উদ্ধার অভিযান অব্যাহত ছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow