সাইকেলে ১২ ঘণ্টায় ৩০০ কিলোমিটার পাড়ি দিলেন রাজবাড়ীর ইউসুফ ইকবাল

টানা ১২ ঘণ্টা বাইসাইকেল চালিয়ে ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন রাজবাড়ীর কালুখালীর রতনদিয়া ইউনিয়নের ২৫ বছর বয়সি যুবক ইউসুফ ইকবাল। তিনি ওই ইউনিয়নের তোফাদিয়া গ্রামের মো. দেলোয়ার মণ্ডলের ছেলে। শনিবার (২৮ মার্চ) ভোর সাড়ে ৫টায় তিনি কালুখালী থেকে বাইসাইকেল নিয়ে যাত্রা শুরু করেন। পূর্বনির্ধারিত লক্ষ্য অনুযায়ী তিনি খুলনা পৌঁছে একই দিনে রাত ১০টার দিকে আবার ফিরে আসেন কালুখালীতে। যাত্রাপথে বৈরী আবহাওয়ার কারণে তিনি কিছুটা বাধাগ্রস্ত হওয়ায় নির্ধারিত সময়ের তুলনায় প্রায় ৩ ঘণ্টা বেশি সময় লাগে। তারপরও বৃষ্টি, পিচ্ছিল সড়ক ও দীর্ঘ পথের ক্লান্তি জয় করে তিনি এই লক্ষ্য অর্জন করেন। ইউসুফ ইকবালের এই অর্জন স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে ও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে তার সাইকেল রাইডের খবর। এ বিষয়ে ইউসুফ ইকবাল বলেন, এটি আমার নিয়মিত কার্যক্রমের অংশ। তবে দীর্ঘদিন বড় কোনো রাইডের বাইরে ছিলাম, তাই নিজের সক্ষমতা যাচাই করতেই মূলত এই উদ্যোগ। বৃষ্টির কারণে রাইড সম্পন্ন করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছে, তবে মনোবল ও পূর্বের অভিজ্ঞতা আমাকে লক্ষ্য পূরণে সহায়তা করেছে। ইউসুফ ইকবাল এর আগে ২০২৩ সালের ১২ ফ

সাইকেলে ১২ ঘণ্টায় ৩০০ কিলোমিটার পাড়ি দিলেন রাজবাড়ীর ইউসুফ ইকবাল

টানা ১২ ঘণ্টা বাইসাইকেল চালিয়ে ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন রাজবাড়ীর কালুখালীর রতনদিয়া ইউনিয়নের ২৫ বছর বয়সি যুবক ইউসুফ ইকবাল। তিনি ওই ইউনিয়নের তোফাদিয়া গ্রামের মো. দেলোয়ার মণ্ডলের ছেলে।

শনিবার (২৮ মার্চ) ভোর সাড়ে ৫টায় তিনি কালুখালী থেকে বাইসাইকেল নিয়ে যাত্রা শুরু করেন। পূর্বনির্ধারিত লক্ষ্য অনুযায়ী তিনি খুলনা পৌঁছে একই দিনে রাত ১০টার দিকে আবার ফিরে আসেন কালুখালীতে।

যাত্রাপথে বৈরী আবহাওয়ার কারণে তিনি কিছুটা বাধাগ্রস্ত হওয়ায় নির্ধারিত সময়ের তুলনায় প্রায় ৩ ঘণ্টা বেশি সময় লাগে। তারপরও বৃষ্টি, পিচ্ছিল সড়ক ও দীর্ঘ পথের ক্লান্তি জয় করে তিনি এই লক্ষ্য অর্জন করেন।

ইউসুফ ইকবালের এই অর্জন স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে ও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে তার সাইকেল রাইডের খবর।

সাইকেলে ১২ ঘণ্টায় ৩০০ কিলোমিটার পাড়ি দিলেন রাজবাড়ীর ইউসুফ ইকবাল

এ বিষয়ে ইউসুফ ইকবাল বলেন, এটি আমার নিয়মিত কার্যক্রমের অংশ। তবে দীর্ঘদিন বড় কোনো রাইডের বাইরে ছিলাম, তাই নিজের সক্ষমতা যাচাই করতেই মূলত এই উদ্যোগ। বৃষ্টির কারণে রাইড সম্পন্ন করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছে, তবে মনোবল ও পূর্বের অভিজ্ঞতা আমাকে লক্ষ্য পূরণে সহায়তা করেছে।

ইউসুফ ইকবাল এর আগে ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি ৬৪ দিনে পায়ে হেঁটে দেশের ৬৪টি জেলা ভ্রমণ করেন। এছাড়া ২৪ ঘণ্টায় খুলনা থেকে রাজবাড়ীর বালিয়াকান্দি পর্যন্ত প্রায় ১৩০ কিলোমিটার পথ অতিক্রম ও ১৪ ঘণ্টায় ঢাকা থেকে রাজবাড়ী পর্যন্ত হেঁটে আসার মতো ব্যতিক্রমী অভিজ্ঞতাও রয়েছে তার।

রুবেলুর রহমান/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow