সম্প্রতি মুসলিম বিশ্বের প্রখ্যাত চিন্তাবিদ, দার্শনিক ও শিক্ষাবিদ সাইয়েদ মুহাম্মদ নকিব আল-আত্তাস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, তিনি গত ৮ মার্চ সন্ধ্যায় পৃথিবীর মায়া ত্যাগ করেন। তার ইন্তেকালে সমকালীন মুসলিম বুদ্ধিবৃত্তিক জগৎ একজন বিরলপ্রতিম মনীষীকে হারাল। আধুনিক যুগে ইসলামী দর্শন, জ্ঞানতত্ত্ব, সভ্যতা-চিন্তা ও শিক্ষাব্যবস্থার পুনর্গঠনের প্রশ্নে তিনি ছিলেন একজন অনন্য পথপ্রদর্শক।
সাইয়েদ মুহাম্মদ নকিব আল-আত্তাস ১৯৩১ সালের ৫ সেপ্টেম্বর তৎকালীন ডাচ ইস্ট ইন্ডিজের (বর্তমান ইন্দোনেশিয়া) জাভার বোগোর শহরে জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল ঐতিহ্যবাহী আলিম ও অভিজাত বংশের ধারক। শৈশব থেকেই তিনি ইসলামী জ্ঞানচর্চা ও ক্ল্যাসিকাল শিক্ষার পরিবেশে বেড়ে ওঠেন। পরে তিনি মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপে শিক্ষা লাভ করেন। তার উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল ইউনিভার্সিটি অব লন্ডনে গবেষণা। সেখান থেকেই তিনি ইসলামী ইতিহাস ও মালয় সভ্যতা নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা সম্পন্ন করেন। নকিব আল-আত্তাস ছিলেন বহুমাত্রিক চিন্তার অধিকারী। আকিদা, ইসলামী দর্শন, মেটাফিজিকস, ইতিহাস, সাহিত্য, ভাষাতত্ত্ব ও সভ্যতা বিশ্লেষণ—সব ক্ষেত্রেই তার গভীর পাণ্ডিত্য ছিল। বুদ্ধিবৃত্তিক প্রকল্প: জ্ঞানের ইসলামীকরণ আল-আত্তাসের চিন্তার কেন্দ্রবিন্দু ছিল আধুনিক জ্ঞানব্যবস্থার সংকট বিশ্লেষণ। তার মতে, আধুনিক বিশ্বে প্রচলিত জ্ঞানের অনেক কাঠামো পশ্চিমা সেক্যুলার দৃষ্টিভঙ্গির ওপর নির্মিত। ফলে মুসলিম সমাজ যখন সেই জ্ঞানকে প্রশ্নহীনভাবে গ্রহণ করে, তখন ধীরে ধীরে তাদের বিশ্বদৃষ্টি, মূল্যবোধ ও চিন্তার কাঠামোও সেক্যুলার হয়ে পড়ে। এ প্রেক্ষাপটে তিনি ‘ইসলামাইজেশন অব নলেজ’ বা জ্ঞানের ইসলামীকরণ ধারণা সামনে আনেন। তার মতে, ইসলামী সভ্যতার নিজস্ব একটি জ্ঞানতাত্ত্বিক ভিত্তি রয়েছে, যার কেন্দ্রবিন্দু হলো তাওহিদ। সেই ভিত্তির আলোকে আধুনিক জ্ঞানকে পুনর্বিন্যাস ও পরিশোধন করা প্রয়োজন। অর্থাৎ, জ্ঞানকে এমনভাবে পুনর্গঠন করতে হবে, যাতে তা মানুষের ইমান, নৈতিকতা ও আধ্যাত্মিক বিকাশকে শক্তিশালী করে। এই ধারণা পরবর্তী সময়ে মুসলিম বিশ্বে শিক্ষা সংস্কার আন্দোলনের অন্যতম তাত্ত্বিক ভিত্তি হয়ে ওঠে।
আল-আত্তাসের অন্যতম মৌলিক তত্ত্ব হলো ‘লস অব আদব’ বা আদবের ক্ষয়। তার মতে, মুসলিম সমাজের বর্তমান বুদ্ধিবৃত্তিক সংকটের মূল কারণ হলো জ্ঞানের সঠিক স্থান ও মর্যাদা হারিয়ে ফেলা। তিনি বলেন, শিক্ষা শুধু তথ্য বা দক্ষতা অর্জনের প্রক্রিয়া নয়, বরং এটি এমন একটি প্রক্রিয়া, যা মানুষের মধ্যে আদব সৃষ্টি করে অর্থাৎ জ্ঞান, সত্য, শিক্ষক এবং আল্লাহর প্রতি সঠিক শ্রদ্ধাবোধ ও দায়িত্ববোধ শেখায়। তার ভাষায়, যখন সমাজে আদবের সংকট তৈরি হয়, তখন ভুল মানুষ নেতৃত্বের স্থানে বসে এবং জ্ঞান তার যথার্থ মর্যাদা হারায়। ফলে শিক্ষাব্যবস্থা ধীরে ধীরে শুধু দক্ষতা উৎপাদনের যন্ত্রে পরিণত হয়। আল-আত্তাস ইসলামী শিক্ষা-দর্শনকে একটি সমন্বিত ধারণা হিসেবে ব্যাখ্যা করেন। তার মতে, শিক্ষা মানুষের মন, শরীর ও আত্মা—এ তিনটির সমন্বিত বিকাশ ঘটায়। তিনি মনে করেন, ইসলামের দৃষ্টিতে শিক্ষার উদ্দেশ্য হলো এমন মানুষ তৈরি করা, যারা জ্ঞানী হওয়ার পাশাপাশি নৈতিকভাবে পরিপক্ব, আধ্যাত্মিকভাবে সচেতন এবং সামাজিকভাবে দায়িত্বশীল হয়। এ দৃষ্টিভঙ্গি আধুনিক সেক্যুলার শিক্ষাব্যবস্থা থেকে মৌলিকভাবে ভিন্ন।
এ বুদ্ধিবৃত্তিক প্রকল্পকে বাস্তবে রূপ দিতে তিনি ১৯৮৭ সালে কুয়ালালামপুরে প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক ঘট অ্যান্ড সিভিলাইজেশন। এ প্রতিষ্ঠানটি খুব অল্প সময়েই মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক গবেষণাকেন্দ্র হিসেবে পরিচিত হয়ে ওঠে। এখানে ইসলামী দর্শন, ইতিহাস, সভ্যতা ও মানববিদ্যার ওপর উচ্চমানের গবেষণা পরিচালিত হয়।সাইয়েদ মুহাম্মদ নকিব আল-আত্তাস
সম্প্রতি মুসলিম বিশ্বের প্রখ্যাত চিন্তাবিদ, দার্শনিক ও শিক্ষাবিদ সাইয়েদ মুহাম্মদ নকিব আল-আত্তাস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, তিনি গত ৮ মার্চ সন্ধ্যায় পৃথিবীর মায়া ত্যাগ করেন। তার ইন্তেকালে সমকালীন মুসলিম বুদ্ধিবৃত্তিক জগৎ একজন বিরলপ্রতিম মনীষীকে হারাল। আধুনিক যুগে ইসলামী দর্শন, জ্ঞানতত্ত্ব, সভ্যতা-চিন্তা ও শিক্ষাব্যবস্থার পুনর্গঠনের প্রশ্নে তিনি ছিলেন একজন অনন্য পথপ্রদর্শক।
সাইয়েদ মুহাম্মদ নকিব আল-আত্তাস ১৯৩১ সালের ৫ সেপ্টেম্বর তৎকালীন ডাচ ইস্ট ইন্ডিজের (বর্তমান ইন্দোনেশিয়া) জাভার বোগোর শহরে জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল ঐতিহ্যবাহী আলিম ও অভিজাত বংশের ধারক। শৈশব থেকেই তিনি ইসলামী জ্ঞানচর্চা ও ক্ল্যাসিকাল শিক্ষার পরিবেশে বেড়ে ওঠেন। পরে তিনি মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপে শিক্ষা লাভ করেন। তার উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল ইউনিভার্সিটি অব লন্ডনে গবেষণা। সেখান থেকেই তিনি ইসলামী ইতিহাস ও মালয় সভ্যতা নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা সম্পন্ন করেন। নকিব আল-আত্তাস ছিলেন বহুমাত্রিক চিন্তার অধিকারী। আকিদা, ইসলামী দর্শন, মেটাফিজিকস, ইতিহাস, সাহিত্য, ভাষাতত্ত্ব ও সভ্যতা বিশ্লেষণ—সব ক্ষেত্রেই তার গভীর পাণ্ডিত্য ছিল। বুদ্ধিবৃত্তিক প্রকল্প: জ্ঞানের ইসলামীকরণ আল-আত্তাসের চিন্তার কেন্দ্রবিন্দু ছিল আধুনিক জ্ঞানব্যবস্থার সংকট বিশ্লেষণ। তার মতে, আধুনিক বিশ্বে প্রচলিত জ্ঞানের অনেক কাঠামো পশ্চিমা সেক্যুলার দৃষ্টিভঙ্গির ওপর নির্মিত। ফলে মুসলিম সমাজ যখন সেই জ্ঞানকে প্রশ্নহীনভাবে গ্রহণ করে, তখন ধীরে ধীরে তাদের বিশ্বদৃষ্টি, মূল্যবোধ ও চিন্তার কাঠামোও সেক্যুলার হয়ে পড়ে। এ প্রেক্ষাপটে তিনি ‘ইসলামাইজেশন অব নলেজ’ বা জ্ঞানের ইসলামীকরণ ধারণা সামনে আনেন। তার মতে, ইসলামী সভ্যতার নিজস্ব একটি জ্ঞানতাত্ত্বিক ভিত্তি রয়েছে, যার কেন্দ্রবিন্দু হলো তাওহিদ। সেই ভিত্তির আলোকে আধুনিক জ্ঞানকে পুনর্বিন্যাস ও পরিশোধন করা প্রয়োজন। অর্থাৎ, জ্ঞানকে এমনভাবে পুনর্গঠন করতে হবে, যাতে তা মানুষের ইমান, নৈতিকতা ও আধ্যাত্মিক বিকাশকে শক্তিশালী করে। এই ধারণা পরবর্তী সময়ে মুসলিম বিশ্বে শিক্ষা সংস্কার আন্দোলনের অন্যতম তাত্ত্বিক ভিত্তি হয়ে ওঠে।
আল-আত্তাসের অন্যতম মৌলিক তত্ত্ব হলো ‘লস অব আদব’ বা আদবের ক্ষয়। তার মতে, মুসলিম সমাজের বর্তমান বুদ্ধিবৃত্তিক সংকটের মূল কারণ হলো জ্ঞানের সঠিক স্থান ও মর্যাদা হারিয়ে ফেলা। তিনি বলেন, শিক্ষা শুধু তথ্য বা দক্ষতা অর্জনের প্রক্রিয়া নয়, বরং এটি এমন একটি প্রক্রিয়া, যা মানুষের মধ্যে আদব সৃষ্টি করে অর্থাৎ জ্ঞান, সত্য, শিক্ষক এবং আল্লাহর প্রতি সঠিক শ্রদ্ধাবোধ ও দায়িত্ববোধ শেখায়। তার ভাষায়, যখন সমাজে আদবের সংকট তৈরি হয়, তখন ভুল মানুষ নেতৃত্বের স্থানে বসে এবং জ্ঞান তার যথার্থ মর্যাদা হারায়। ফলে শিক্ষাব্যবস্থা ধীরে ধীরে শুধু দক্ষতা উৎপাদনের যন্ত্রে পরিণত হয়। আল-আত্তাস ইসলামী শিক্ষা-দর্শনকে একটি সমন্বিত ধারণা হিসেবে ব্যাখ্যা করেন। তার মতে, শিক্ষা মানুষের মন, শরীর ও আত্মা—এ তিনটির সমন্বিত বিকাশ ঘটায়। তিনি মনে করেন, ইসলামের দৃষ্টিতে শিক্ষার উদ্দেশ্য হলো এমন মানুষ তৈরি করা, যারা জ্ঞানী হওয়ার পাশাপাশি নৈতিকভাবে পরিপক্ব, আধ্যাত্মিকভাবে সচেতন এবং সামাজিকভাবে দায়িত্বশীল হয়। এ দৃষ্টিভঙ্গি আধুনিক সেক্যুলার শিক্ষাব্যবস্থা থেকে মৌলিকভাবে ভিন্ন।
এ বুদ্ধিবৃত্তিক প্রকল্পকে বাস্তবে রূপ দিতে তিনি ১৯৮৭ সালে কুয়ালালামপুরে প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক ঘট অ্যান্ড সিভিলাইজেশন। এ প্রতিষ্ঠানটি খুব অল্প সময়েই মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক গবেষণাকেন্দ্র হিসেবে পরিচিত হয়ে ওঠে। এখানে ইসলামী দর্শন, ইতিহাস, সভ্যতা ও মানববিদ্যার ওপর উচ্চমানের গবেষণা পরিচালিত হয়।