সাতকানিয়ায় বন্যার মধ্যে কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেই একটি পারিবারিক কবরস্থানের সীমানা দেয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) দিনগত রাতে উপজেলার পূর্ব গাটিয়াডেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।  বন্যায় যখন পুরো এলাকার মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন, ঠিক সেই সময় এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণ ও বন্যার কারণে নলুয়া ইউনিয়নের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে রয়েছে। অনেক পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা গভীর রাতে একটি পারিবারিক কবরস্থানের সীমানা দেয়াল ভেঙে দেয় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী মিজানুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘এলাকায় দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। অস্ত্রের মহড়া, ছিনতাই, মাদক ব্যবসা, ভয়ভীতি প্রদর্শন এবং আধিপত্য বিস্তারসহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আমাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এর আগে আমার ওপর দুবার হামলাও করা হয়েছে। এছাড়া আমার বাড়ির সিসিটিভি ক্যাম

সাতকানিয়ায় বন্যার মধ্যে কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেই একটি পারিবারিক কবরস্থানের সীমানা দেয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) দিনগত রাতে উপজেলার পূর্ব গাটিয়াডেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 

বন্যায় যখন পুরো এলাকার মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন, ঠিক সেই সময় এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণ ও বন্যার কারণে নলুয়া ইউনিয়নের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে রয়েছে। অনেক পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা গভীর রাতে একটি পারিবারিক কবরস্থানের সীমানা দেয়াল ভেঙে দেয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী মিজানুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘এলাকায় দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। অস্ত্রের মহড়া, ছিনতাই, মাদক ব্যবসা, ভয়ভীতি প্রদর্শন এবং আধিপত্য বিস্তারসহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আমাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এর আগে আমার ওপর দুবার হামলাও করা হয়েছে। এছাড়া আমার বাড়ির সিসিটিভি ক্যামেরাও চুরি করা হয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, নলুয়া ইউনিয়ন যুবলীগের এক সিনিয়র সহসভাপতির পৃষ্ঠপোষকতায় ওই সন্ত্রাসী চক্র এলাকায় আধিপত্য বিস্তার করছে। তাদের নিয়ন্ত্রিত লোকজনই সর্বশেষ তার পারিবারিক কবরস্থানের সীমানা দেয়াল ভাঙচুর করেছে বলে তিনি দাবি করেন।

মিজানুল ইসলাম বলেন,‘পুরো এলাকার মানুষ যখন বন্যার পানিতে বিপর্যস্ত, ঠিক তখনই রাতের আঁধারে আমার পারিবারিক কবরস্থানের দেয়াল ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

অভিযোগের বিষয়ে স্থানীয় থানায় যোগাযোগ করা হলে বন্যা পরিস্থিতি মোকাবিলার কাজে ব্যস্ত থাকার কথা বলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow