সানস্ক্রিন দেওয়ার পর মুখ কালচে দেখায় কেন?

সানজানা রহমান যুথী রূপচর্চায় সানস্ক্রিন একটি অপরিহার্য উপাদান। এটি আমাদের ত্বককে সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে রক্ষা করে, ফলে ত্বকে বয়সের ছাপ পড়া, কোলাজেন ক্ষয় বা দাগ হওয়ার ঝুঁকি অনেকটাই কমে। তবুও অনেকেই নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে চান না। এর অন্যতম কারণ হলো-সানস্ক্রিন ব্যবহারের পর ত্বক অনেক সময় আগের চেয়ে তেলতেলে বা কালচে দেখায়, যা বেশ অস্বস্তিকর লাগে। সানস্ক্রিন ব্যবহারে ত্বককে স্থায়ীভাবে কালো করে না। তবে কিছু নির্দিষ্ট কারণে সাময়িকভাবে ত্বক ডার্ক বা নিস্তেজ দেখাতে পারে। আসুন জেনে নেওয়া যাক সানস্ক্রিন ব্যবহারে ত্বক কালো দেখানোর কিছু কারণ ১. হোয়াইট কাস্ট (সাদা আস্তরণ) কিছু সানস্ক্রিনে জিঙ্ক অক্সাইড বা টাইটানিয়াম ডাইঅক্সাইডের মতো উপাদান থাকে, যা ত্বকের ওপর হালকা সাদা আস্তরণ তৈরি করে। অনেক সময় এই আস্তরণ ত্বকের সঙ্গে পুরোপুরি মিশে না গিয়ে উল্টো ডার্ক বা ধূসর দেখাতে পারে। ২. সঠিক সানস্ক্রিন বাছাই না করা ত্বকের ধরণ অনুযায়ী ভুল সানস্ক্রিন বাছাই না করলে সানস্ক্রিনের তেলতেলে ভাবের কারণে অনেক সময় ত্বক কিছুটা কালচে দেখায়। ৩. দীর্ঘক্ষণ বাহিরে থাকা দীর্ঘক্ষণ বাইরে থাকলে ঘাম, ধুলা ও দূষণ

সানস্ক্রিন দেওয়ার পর মুখ কালচে দেখায় কেন?

সানজানা রহমান যুথী

রূপচর্চায় সানস্ক্রিন একটি অপরিহার্য উপাদান। এটি আমাদের ত্বককে সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে রক্ষা করে, ফলে ত্বকে বয়সের ছাপ পড়া, কোলাজেন ক্ষয় বা দাগ হওয়ার ঝুঁকি অনেকটাই কমে। তবুও অনেকেই নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে চান না। এর অন্যতম কারণ হলো-সানস্ক্রিন ব্যবহারের পর ত্বক অনেক সময় আগের চেয়ে তেলতেলে বা কালচে দেখায়, যা বেশ অস্বস্তিকর লাগে।

সানস্ক্রিন ব্যবহারে ত্বককে স্থায়ীভাবে কালো করে না। তবে কিছু নির্দিষ্ট কারণে সাময়িকভাবে ত্বক ডার্ক বা নিস্তেজ দেখাতে পারে।

আসুন জেনে নেওয়া যাক সানস্ক্রিন ব্যবহারে ত্বক কালো দেখানোর কিছু কারণ

১. হোয়াইট কাস্ট (সাদা আস্তরণ)

কিছু সানস্ক্রিনে জিঙ্ক অক্সাইড বা টাইটানিয়াম ডাইঅক্সাইডের মতো উপাদান থাকে, যা ত্বকের ওপর হালকা সাদা আস্তরণ তৈরি করে। অনেক সময় এই আস্তরণ ত্বকের সঙ্গে পুরোপুরি মিশে না গিয়ে উল্টো ডার্ক বা ধূসর দেখাতে পারে।

২. সঠিক সানস্ক্রিন বাছাই না করা

ত্বকের ধরণ অনুযায়ী ভুল সানস্ক্রিন বাছাই না করলে সানস্ক্রিনের তেলতেলে ভাবের কারণে অনেক সময় ত্বক কিছুটা কালচে দেখায়।

৩. দীর্ঘক্ষণ বাহিরে থাকা

দীর্ঘক্ষণ বাইরে থাকলে ঘাম, ধুলা ও দূষণ সানস্ক্রিনের সঙ্গে মিশে ত্বকের ওপর এক ধরনের স্তর তৈরি করে। এতে ত্বক ময়লা বা কালচে দেখায়।

৪. ত্বক ভালোভাবে পরিষ্কার না করা

সানস্ক্রিন দেওয়ার পর রাতে ভালোভাবে ত্বক পরিষ্কার না করলে ত্বক কিছুটা নিস্তেজ দেখায়। তবে সঠিক উপায়ে সানস্ক্রিন ব্যবহার করতে জানলে কখনোই আপনার ত্বকে কোনো কালচে ভাব দেখাবে না।

যেভাবে সানস্ক্রিন ব্যবহার করবেন

১. আপনার ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন বেছে নিন

ত্বককে উজ্জ্বল ও ফ্রেশ রাখতে হলে সঠিক সানস্ক্রিন নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার ত্বক তৈলাক্ত হয়, তাহলে তেলমুক্ত বা ম্যাট ফিনিশ সানস্ক্রিন ব্যবহার করুন। সংবেদনশীল বা মিশ্র ত্বকের জন্য হালকা ও ময়েশ্চারাইজিং সানস্ক্রিন ভালো, যা শুষ্কতা বা জ্বালা কমায়।

২. নন- কমিডোজনিক ফর্মুলা সানস্ক্রিন ব্যবহার করুন

এমন সানস্ক্রিন ব্যবহার করুন যা ত্বকের লোমকূপ বন্ধ করে না। এতে ত্বক সতেজ থাকবে এবং নিস্তেজ বা কালচে দেখাবে না।

৩. সানস্ক্রিন ব্যবহারের আগে ত্বক প্রস্তুত করুন

সানস্ক্রিন ব্যবহারের আগে মুখ ভালোভাবে পরিষ্কার করা জরুরি। একটি মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে হালকা ময়েশ্চারাইজার লাগান। এরপর সানস্ক্রিন ব্যবহার করলে তা সহজে ত্বকের সঙ্গে মিশে যায় এবং অতিরিক্ত সাদা বা চকচকে ভাব কমে।

৪. সঠিক পরিমাণে সানস্ক্রিন ব্যবহার করুন

সানস্ক্রিন কম ব্যবহার করলে যেমন সুরক্ষা কমে যায়, তেমনি বেশি ব্যবহার করলে ত্বক ভারী বা আঠালো লাগতে পারে। মুখ ও গলার জন্য সাধারণত তিন আঙুল পরিমাণ সানস্ক্রিন যথেষ্ট। লাগানোর পর কয়েক মিনিট সময় দিন, যাতে এটি ভালোভাবে সেট হয়।

৫.পুনরায় ব্যবহার করুন

একবার সানস্ক্রিন লাগালেই সারাদিন সুরক্ষা পাওয়া যায় না। বাইরে থাকলে প্রতি ২ ঘণ্টা পরপর পুনরায় সানস্ক্রিন ব্যবহার করুন। এতে ত্বক সুরক্ষিত থাকবে এবং অতিরিক্ত স্তর জমে যাওয়ার সমস্যাও কম হবে।

সূত্র: বি লজিক্যাল

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow