সাবস্টেশনে পানি ওঠায় কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেছা হলে বিদ্যুৎ সংযোগে বিলম্ব

নিউমার্কেট সংলগ্ন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বিদ্যুৎ সাবস্টেশনে পানি প্রবেশ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হল ও ফজিলাতুন্নেছা মুজিব হলে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে বিলম্ব হচ্ছে। সোমবার (১৩ জুলাই) রাতে ডাকসুর নির্বাহী সদস্য মেফতাহুল হোসেন আল মারুফ তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এ তথ্য জানান। পোস্টে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী ও ডিপিডিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, নিউমার্কেট সংলগ্ন বিদ্যুৎ সাবস্টেশনে পানি ওঠায় আপাতত বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। পানি পুরোপুরি নেমে না যাওয়া পর্যন্ত সংযোগ পুনরায় চালু করা যাচ্ছে না। তিনি আরও জানান, ডিপিডিসি কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত সম্পূর্ণভাবে পানি সরানো সম্ভব হয়নি। এ কারণেই কুয়েত মৈত্রী হল ও ফজিলাতুন্নেছা মুজিব হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দেরি হচ্ছে। শিক্ষার্থীদের সাময়িক দুর্ভোগ কমাতে ডাকসুর পক্ষ থেকে কিছু মোমবাতি এবং দুটি জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে বলেও উল্লেখ করেন মেফতাহুল হোসেন মারুফ। এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে দুই হলের শিক্ষার্থীরা নানা ভোগান্তিতে পড়েছে

সাবস্টেশনে পানি ওঠায় কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেছা হলে বিদ্যুৎ সংযোগে বিলম্ব
নিউমার্কেট সংলগ্ন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বিদ্যুৎ সাবস্টেশনে পানি প্রবেশ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হল ও ফজিলাতুন্নেছা মুজিব হলে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে বিলম্ব হচ্ছে। সোমবার (১৩ জুলাই) রাতে ডাকসুর নির্বাহী সদস্য মেফতাহুল হোসেন আল মারুফ তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এ তথ্য জানান। পোস্টে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী ও ডিপিডিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, নিউমার্কেট সংলগ্ন বিদ্যুৎ সাবস্টেশনে পানি ওঠায় আপাতত বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। পানি পুরোপুরি নেমে না যাওয়া পর্যন্ত সংযোগ পুনরায় চালু করা যাচ্ছে না। তিনি আরও জানান, ডিপিডিসি কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত সম্পূর্ণভাবে পানি সরানো সম্ভব হয়নি। এ কারণেই কুয়েত মৈত্রী হল ও ফজিলাতুন্নেছা মুজিব হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দেরি হচ্ছে। শিক্ষার্থীদের সাময়িক দুর্ভোগ কমাতে ডাকসুর পক্ষ থেকে কিছু মোমবাতি এবং দুটি জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে বলেও উল্লেখ করেন মেফতাহুল হোসেন মারুফ। এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে দুই হলের শিক্ষার্থীরা নানা ভোগান্তিতে পড়েছেন। দ্রুত পানি নিষ্কাশন করে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow