সামান্য পরিবর্তনেই রান্নাঘর হবে পরিপাটি
রান্নাঘর যতই আধুনিক হোক, জিনিসপত্র যদি এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকে, তাহলে পুরো জায়গাটাই অগোছালো দেখায়। বিশেষ করে ছোট বা মাঝারি আকারের রান্নাঘরে জায়গার সঠিক ব্যবহার না করলে প্রয়োজনীয় জিনিস খুঁজে পেতেও সমস্যা হয়। তবে কিছু সহজ স্টোরেজ সমাধান ব্যবহার করে খুব সহজেই রান্নাঘরকে আরও পরিপাটি, পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় করে তোলা সম্ভব। ঝুড়িতে গুছিয়ে রাখুন প্রয়োজনীয় জিনিস প্রতিদিন ব্যবহৃত ছোটখাটো জিনিস যেমন স্ন্যাকস, টিস্যু, রান্নার সরঞ্জাম বা পরিষ্কার করার উপকরণ খোলা অবস্থায় রাখলে রান্নাঘর দ্রুত অগোছালো দেখাতে শুরু করে। তাই রান্নাঘরের সাজসজ্জার সঙ্গে মানানসই বোনা, কাপড়ের বা ধাতব ঝুড়ি ব্যবহার করতে পারেন। এতে প্রয়োজনীয় জিনিস হাতের কাছেই থাকবে, আবার চোখেও লাগবে না। ক্যাবিনেটের দরজার ভেতরের অংশ ব্যবহার করুন অনেকেই ক্যাবিনেটের ভেতরের জায়গা ব্যবহার করলেও দরজার পেছনের অংশটি খালি রেখে দেন। অথচ এই জায়গাটি অতিরিক্ত জায়গা হিসেবে কাজে লাগতে পারে। ছোট র্যাক, হুক বা হোল্ডার লাগিয়ে সেখানে মাপার চামচ, মসলার প্যাকেট বা ক্লিনিং সামগ্রী রাখলে অনেক জায়গা বাঁচে এবং কাউন্টার টপও পরিষ্কার থাকে। ইলেকট্রনিক যন্ত্রপাতির
রান্নাঘর যতই আধুনিক হোক, জিনিসপত্র যদি এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকে, তাহলে পুরো জায়গাটাই অগোছালো দেখায়। বিশেষ করে ছোট বা মাঝারি আকারের রান্নাঘরে জায়গার সঠিক ব্যবহার না করলে প্রয়োজনীয় জিনিস খুঁজে পেতেও সমস্যা হয়। তবে কিছু সহজ স্টোরেজ সমাধান ব্যবহার করে খুব সহজেই রান্নাঘরকে আরও পরিপাটি, পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় করে তোলা সম্ভব।
ঝুড়িতে গুছিয়ে রাখুন প্রয়োজনীয় জিনিস
প্রতিদিন ব্যবহৃত ছোটখাটো জিনিস যেমন স্ন্যাকস, টিস্যু, রান্নার সরঞ্জাম বা পরিষ্কার করার উপকরণ খোলা অবস্থায় রাখলে রান্নাঘর দ্রুত অগোছালো দেখাতে শুরু করে। তাই রান্নাঘরের সাজসজ্জার সঙ্গে মানানসই বোনা, কাপড়ের বা ধাতব ঝুড়ি ব্যবহার করতে পারেন। এতে প্রয়োজনীয় জিনিস হাতের কাছেই থাকবে, আবার চোখেও লাগবে না।
ক্যাবিনেটের দরজার ভেতরের অংশ ব্যবহার করুন
অনেকেই ক্যাবিনেটের ভেতরের জায়গা ব্যবহার করলেও দরজার পেছনের অংশটি খালি রেখে দেন। অথচ এই জায়গাটি অতিরিক্ত জায়গা হিসেবে কাজে লাগতে পারে। ছোট র্যাক, হুক বা হোল্ডার লাগিয়ে সেখানে মাপার চামচ, মসলার প্যাকেট বা ক্লিনিং সামগ্রী রাখলে অনেক জায়গা বাঁচে এবং কাউন্টার টপও পরিষ্কার থাকে।
ইলেকট্রনিক যন্ত্রপাতির জন্য আলাদা স্টোরেজ তৈরি করুন
ব্লেন্ডার, টোস্টার বা কফি মেকারের মতো যন্ত্রপাতি সবসময় স্ল্যাবের ওপর থাকলে রান্নাঘর ভরাট দেখায়। এগুলোর জন্য একটি শাটারযুক্ত ক্যাবিনেট বা নির্দিষ্ট জায়গা তৈরি করলে প্রয়োজনের সময় সহজে ব্যবহার করা যাবে এবং কাজ শেষে আবার গুছিয়েও রাখা যাবে।
একই ধরনের কনটেইনার ব্যবহার করুন
চাল, ডাল, মসলা বা শুকনো খাবার বিভিন্ন ধরনের প্যাকেটে রেখে দিলে তাকগুলো অগোছালো লাগে। একই ডিজাইনের কাচের বা প্লাস্টিকের কনটেইনার ব্যবহার করলে রান্নাঘর অনেক বেশি পরিপাটি ও আধুনিক দেখায়। পাশাপাশি প্রয়োজনীয় উপকরণ খুঁজে পাওয়াও সহজ হয়।
পুল-আউট ড্রয়ারে সুবিধা বাড়ান
ক্যাবিনেটের ভেতরে রাখা জিনিস অনেক সময় বের করা ঝামেলার হয়ে যায়। এ ক্ষেত্রে পুল-আউট ড্রয়ার বা টেনে বের করা যায় এমন শেলফ ব্যবহার করা বেশ কার্যকর। এতে বড় হাঁড়ি-পাতিল কিংবা ভারী রান্নার সরঞ্জামও সহজে রাখা ও বের করা যায়।
লুকানো ডাস্টবিন ব্যবহার করুন
রান্নাঘরের সৌন্দর্য নষ্ট করার অন্যতম কারণ হলো খোলা অবস্থায় রাখা ডাস্টবিন। বর্তমানে অনেক আধুনিক রান্নাঘরে ক্যাবিনেটের ভেতরে পুল-আউট ডাস্টবিন ব্যবহার করা হয়। এতে ময়লার পাত্র চোখের আড়ালে থাকে, দুর্গন্ধ কম ছড়ায় এবং রান্নাঘরও অনেক বেশি পরিচ্ছন্ন দেখায়।
তৈরি করুন ছোট টি বা কফি কর্নার
রান্নাঘরের একটি নির্দিষ্ট কোণকে চা বা কফি স্টেশন হিসেবে সাজিয়ে নিতে পারেন। সেখানে মগ, কফি মেকার, চা, কফি ও চিনির পাত্র সুন্দরভাবে গুছিয়ে রাখুন। এতে শুধু জায়গা গোছানোই থাকবে না, রান্নাঘরে একটি আধুনিক ও নান্দনিক পরিবেশও তৈরি হবে।
রান্নাঘর গোছানো রাখা শুধু সৌন্দর্যের জন্য নয়, কাজের সুবিধার জন্যও গুরুত্বপূর্ণ। কিছু পরিকল্পিত স্টোরেজ ব্যবস্থা এবং অল্প কিছু পরিবর্তনের মাধ্যমে ছোট রান্নাঘরকেও বড়, পরিচ্ছন্ন ও স্টাইলিশ দেখানো সম্ভব। তাই অগোছালো পরিবেশের সঙ্গে আপস না করে আজই নিজের রান্নাঘরকে আরও কার্যকর ও আকর্ষণীয় করে তুলুন।
সূত্র: দ্য স্প্রুস, ম্যাজিক ব্রিকস ও অন্যান্য
এসএকেওয়াই
What's Your Reaction?

